চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরাসি প্রেসিডেন্টের সফর চলাকালে দামেস্কে জোড়া বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 07, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণস্থল সিরিয়ার পর্যটন মন্ত্রণালয় এবং ফরাসি প্রেসিডেন্টের জন্য নির্ধারিত হোটেলের খুব কাছেই। তবে প্রেসিডেন্টের বাসভবনসংলগ্ন এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

আজ (৭ জুলাই) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পর্যটন মন্ত্রণালয় এবং মাক্রোঁর থাকার জন্য নির্ধারিত হোটেলের কাছাকাছি এলাকায় বিস্ফোরণ দুটি ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এসময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে অংশ নিতে দামেস্কে সফর করছিলেন প্রেসিডেন্ট মাক্রোঁ। বিস্ফোরণের সময় তিনি প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পাননি এবং তার নির্ধারিত সফরসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

টেলিভিশনের ফুটেজে বিস্ফোরণের পর দামেস্কের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইকৃত একটি ভিডিওতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আশপাশের সড়কগুলো বন্ধ করে দেয়।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ব্যস্ত বেসামরিক এলাকায় বিস্ফোরণ দুটি ঘটেছে। তিনি ঘটনাটিকে অপরাধমূলক হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এতে হতাহতের আশঙ্কা রয়েছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

Tags: ইমানুয়েল মাক্রোঁ
Previous Post

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

Next Post

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের কোচ ডিয়েগো ম্যারাডোনা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT