চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলের চালক ক্রিকেট দেখা নিয়ে ব্যস্ত থাকায় ভয়াবহ দুর্ঘটনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 03, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
রেলওয়ে ট্রেনের ধ্বংসাবশেষ ও আহতদের উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেন দুর্ঘটনা কতটা ভয়ঙ্কর হতে পারে তা সম্প্রতি ভারতে ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনার দিকে তাকালে বুঝা যায়। সেসব দুর্ঘটনার একটি গত বছরের ২৯ অক্টোবরের দুর্ঘটনা। সেই দুর্ঘটনার মূল কারণ প্রকাশ হয়েছে। ট্রেন চালকরা সেই সময় ক্রিকেট খেলা দেখছিলেন বলে জানা গেছে।

রোববার ৩ মার্চ হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, অন্ধ্র প্রদেশের ওই ট্রেন দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে একের পর এক রেল দুর্ঘটনায় শোকের ছায়া নামে গোটা ভারতজুড়ে। ওড়িশার বালাসোরের দুর্ঘটনার পর অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে ঘটে আরও এক দুর্ঘটনা। ৪ মাস পর সেই রেল দুর্ঘটনার কারণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, অন্ধ্র প্রদেশের সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে কারণ লোকো পাইলট এবং কো-পাইলট উভয়ই ক্রিকেট ম্যাচটি নিয়ে অন্যমনষ্ক ছিলেন।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। তারমধ্যে একটি ট্রেনের চালকরা ফোনে ক্রিকেট ম্যাচ দেখছিলেন বলে জানান রেলমন্ত্রী। তবে এমন পরিস্থিতি রুখতে রেল কড়া হচ্ছে।

তিনি বলেন, এখন আমরা এমন সিস্টেম ইন্সটল করছি যা এই ধরনের কোনও অন্যমনষ্কতাকে শনাক্ত করতে পারে। তিনি বলেন, ওই সিস্টেম ‘নিশ্চিত করতে পারে যে পাইলট এবং সহকারী পাইলটরা ট্রেন চালানোর উপর পুরোপুরি মনোযোগ দিচ্ছেন।’

উল্লেখ্য, ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টা নাগাদ হাওড়া-চেন্নাই লাইনে রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কা লাগে বিশাখাপত্তনম পলসা ট্রেনে। সেই সময় চলছিল ক্রিকেট ম্যাচ।

রেলমন্ত্রী বলেন, ফোনে চালকরা ম্যাচ দেখতে গিয়ে গাড়ির ওপর থেকে তাদের নজর সরে যায়। তার ফলেই দু’ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। তবে নতুন যে প্রযুক্তি আসছে তাতে, মনসংযোগ আর যাতে চালকরা না হারাতে পারেন, তার বন্দোবস্ত করা হয়েছে।

Tags: ট্রেন দুর্ঘটনা
Previous Post

নওগাঁয় পরীক্ষামূলক জিরা চাষ

Next Post

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নেতৃত্বে সাজ্জাদ-মোশাররফ

Next Post
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নেতারা এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নেতৃত্বে সাজ্জাদ-মোশাররফ

যুক্তরাষ্ট্রের বিমান থেকে খাবার ফেলে গাজায় ছেড়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো গাজায় বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT