চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 18, ডিসেম্বর 2025
in শিক্ষা
A A
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘পদার্থবিদ্যায় অগ্রগতির ওপর আন্তর্জাতিক সম্মেলন ২০২৫’  শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনটির উদ্বোধন হয়। উদ্বোধনী অধিবেশনে বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন এবং স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবকদের, যাদের নিরলস পরিশ্রমের ফলেই আজকের এই আয়োজন।

তিনি উল্লেখ করেন, দেশি-বিদেশি বিশিষ্ট শিক্ষাবিদদের অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে আজকের এই সফল আয়োজন শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের নতুন প্রেরণা ও দিকনির্দেশনা দেবে। এই সম্মেলনের মাধ্যমে গবেষকরা জ্ঞান, ধারণা ও অভিজ্ঞতার বিনিময় করবেন এবং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি।

বিশেষ অতিথি বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, ডিন, গবেষক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সহকর্মী ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আজকের এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই সম্মেলনে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের উপস্থিতি প্রশংসনীয়।

বিপুলসংখ্যক গবেষণাপত্র উপস্থাপন করা হবে, যা পদার্থবিজ্ঞানের অগ্রগতিকে আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, পরীক্ষামূলক গবেষণা ও আধুনিক প্রযুক্তিনির্ভর কাজগুলো ভবিষ্যৎ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। উল্লেখ্য, দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৮৫টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে।

Tags: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Previous Post

সিনেমার প্রচারে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী

Next Post

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

Next Post
বাংলা একাডেমি ভবনের সামনে স্মৃতিস্তম্ভ ও ফুলের বাগান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ডা. জাহিদ সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতই স্থিতিশীল: ডা. জাহিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT