চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 অপরাহ্ন 15, এপ্রিল 2026
in শিক্ষা
A A

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব।

সঙ্গীত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই উৎসব শুরু হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

আনুষ্ঠানিকভাবে এই বৈশাখী উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

উদ্বোধনের পর শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে শোভাযাত্রায় অংশ নেন সিনিয়র লিডারশিপ টিমের সদস্যবৃন্দ। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমানসহ বিভিন্ন স্কুল ও ডিপার্টমেন্টের ডিন ও চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

এরপর রমনার বটমূলের আদলে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে “বটতলার বৈশাখী বরণ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। দুপুরে অডিটোরিয়াম লবিতে অনুষ্ঠিত হয় ফ্ল্যাশ মব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীণ খেলাধুলা। একই সঙ্গে মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে ছিল দিনব্যাপী বৈশাখী মেলা, যা রাত ১০টা পর্যন্ত চলবে।

আগামীকাল (১৬ এপ্রিল) উৎসবের দ্বিতীয় দিনে অডিটোরিয়ামে জনপ্রিয় চলচ্চিত্র “আয়নাবাজি” প্রদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর থাকবে সিলেটের ঐতিহ্যবাহী ‘ধামাইল’ নৃত্য, মঞ্চনাটক “সৎ পাত্রের সন্ধানে”, রম্য বিতর্ক এবং “কথোপকথন: বনলতা এক্সপ্রেস” শীর্ষক অনুষ্ঠান, যেখানে চলচ্চিত্রটির কলাকুশলীরা অংশ নেবেন। এছাড়া দিনশেষে থাকবে মূকাভিনয় ও পুতুল নাচ। একই সঙ্গে দিনব্যাপী চলবে বৈশাখী মেলা।

বৈশাখী উৎসবের আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম, ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, ব্র্যাক ইউনিভার্সিটি মনন, ডিবেটিং ক্লাব, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফোরাম, ব্র্যাক ইউনিভার্সিটি ইনডোর গেমস ক্লাব, ফিল্ম ক্লাব, ব্র্যাক ইউনিভার্সিটি লিডারশিপ ডেভেলপমেন্ট ফোরাম এবং অফিস অব কমিউনিকেশন্স।

ব্র্যাক ইউনিভার্সিটি জানায়, এ ধরনের উৎসব আয়োজনের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখছে। এতে মানসম্মত শিক্ষা (এসডিজি ৪), বৈষম্য হ্রাস (এসডিজি ১০) এবং টেকসই শহর ও কমিউনিটি (এসডিজি ১১) এগিয়ে যাচ্ছে।

Tags: বৈশাখী উৎসবব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

Next Post

রিয়ালের বিপক্ষে নাটকীয় জয়ে সেমিতে বায়ার্ন, ড্র করে সঙ্গী আর্সেনাল

Next Post

রিয়ালের বিপক্ষে নাটকীয় জয়ে সেমিতে বায়ার্ন, ড্র করে সঙ্গী আর্সেনাল

“আমি না বললে মারত, দরজা বন্ধ করে রাখত”

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT