চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 08, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুক্ষণের মধ্যেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এই সরকারে ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার পর তাদের নাম সংবাদমাধ্যমে আসে। রাত ৯টায় ড. ইউনূস শপথগ্রহণ করে দায়িত্বগ্রহণ করবেন বলে জানা গেছে।

প্রকাশিত নামের তালিকায় দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছয় সমন্বয়কের মধ্যে দুই জন স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার তালিকায়। তাদের মধ্যে রয়েছে- নাহিদ ইসলাম, যার ডাকনাম ফাহিম। তিনি ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। নাহিদের বাবা পেশায় একজন শিক্ষক। নাহিদ সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বলে জানা গেছে।

এছাড়া অন্যজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে।

আসিফ মাহমুদ আদমজী ক্যান্টমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারআসিফউপদেষ্টাড. মুহাম্মদ ইউনূসনাহিদবৈষম্যবিরোধী আন্দোলন
Previous Post

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

Next Post

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত

Next Post
গাড়ির সারি, প্রতিটি গাড়ির সামনে পতাকা লাগানো. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত

বাংলাদেশ বিজিবি লোগো, সীমান্ত নিরাপত্তা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বিজিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT