চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:26 অপরাহ্ন 26, ডিসেম্বর 2023
in জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, পুলিশ ও স্থানীয়রা现场. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে বাস, ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১১জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতীর চাটিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন।

নিহতরা হচ্ছেন, ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)। আহতদের ম‌ধ্যে কালিহাতীর সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগমের (৩৫) প‌রিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিহাতী থেকে টাঙ্গাইলগামী বালুবাহী একটি ট্রাক চাটিপাড়া নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা যাত্রীবাহী বাস ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয় অন্তত ১৩ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে থেকে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।

গুরুত্বর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags: টাঙ্গাইলনিহতসড়ক দুর্ঘটনা
Previous Post

৩ জানুয়ারি থেকে মাঠে থাকছে সেনাবাহিনী

Next Post

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেয়ায় নাক ফাটালেন ছাত্রদল নেতা

Next Post
নাক ফাটানোর জন্য ছাত্রদল নেতার ছবি, চোখ বন্ধ ও মুখের একাংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেয়ায় নাক ফাটালেন ছাত্রদল নেতা

নদীর পাড়ে হালকা পোশাক পরা নারী, বোট ও জাহাজের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানের সামনে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT