চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পানি ভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:14 অপরাহ্ন 18, ডিসেম্বর 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

কক্সবাজারের চকরিয়ায় পানি ভর্তি গর্তে পড়ে মো. নোমান (৫) ও জন্নাতুল ফেরদৌস (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান দক্ষিণ পাড়ার আবদুল মাবুদের ছেলে ও জন্নাতুল ফেরদৌস একই এলাকার বেলাল উদ্দিনের মেয়ে।

নিহত নোমানের দাদা নুরুস ছফা জানান, কয়েকদিন আগে বাড়ির পাশের উঠান থেকে মাটি কাটার কারণে সেখানে একটি বড় গর্তের সৃষ্টি হয়। পানি জমে সেটি ছোট পুকুরের আকার ধারণ করে।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে নোমান ও জন্নাতুল ফেরদৌস ওই গর্তের পাশে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দু’জনই সেখানে পড়ে যায়। দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে জন্নাতুল ফেরদৌসের মা চিৎকার দিলে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক ওরফে সোনা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করা হয়েছে। নিহত শিশুদের দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: কক্সবাজারদুই ‍শিশুর মৃত্যু
Previous Post

এক সিরিজের জন্য দুবার বাংলাদেশে আসবে পাকিস্তান

Next Post

কেন পিছিয়ে গেল ধর্মেন্দ্রর শেষ সিনেমার মুক্তি?

Next Post
চ্যানেল আই অনলাইন: ধর্মেন্দ্রর শেষ সিনেমার মুক্তির পিছিয়ে যাওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন পিছিয়ে গেল ধর্মেন্দ্রর শেষ সিনেমার মুক্তি?

বাংলাদেশ ও মার্কিন সেনারা যৌথ অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অনুশীলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT