চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পের তিন দিন পর ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই বালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 29, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই বালক, উদ্ধারকারীরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের তিন দিন (প্রায় ৮৫ ঘণ্টা) পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ বছর বয়সী দুই বালককে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর তাদের জীবিত উদ্ধার হওয়ায় স্বজনদের পাশাপাশি উদ্ধারকর্মীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে।

আজ (২৯ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রথমে উদ্ধার করা হয় মোইসেস নামের এক বালককে। প্রায় ছয় ঘণ্টার ঝুঁকিপূর্ণ অভিযানের পর উদ্ধারকারীরা তাকে কংক্রিটের স্তূপের নিচ থেকে বের করে আনেন। উদ্ধারকাজের ভিডিওতে দেখা যায়, সূর্যের তীব্র আলো থেকে চোখ রক্ষা করতে কাপড় দিয়ে ঢেকে তাকে ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে। এ সময় উপস্থিত উদ্ধারকর্মীরা হাততালির মাধ্যমে অভিযানের সাফল্য উদ্‌যাপন করেন। তবে মোইসেসের পাশ থেকেই তার মা ও বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা পর অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ রাজধানী কারাকাসের পশ্চিমের উপকূলীয় শহর কারাবালেদা থেকে আরও এক ১১ বছর বয়সী বালককে জীবিত উদ্ধারের খবর জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে স্ট্রেচারে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

গত বুধবার স্থানীয় সময় বিকেলে রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত ১২৬ বছরের মধ্যে এটিই দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারি হিসাবে, এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। জাতিসংঘের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ, যদিও বিরোধী পক্ষের দাবি এ সংখ্যা ৫৫ হাজারেরও বেশি।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ভূমিকম্পের ৮৫ ঘণ্টারও বেশি সময় পার হলেও জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ধ্বংসস্তূপের নিচে পানি বা খাবারের সামান্য উৎস থাকলে অনেকেই আরও কিছুদিন বেঁচে থাকতে পারেন বলে তাদের ধারণা। এ কারণে আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষিত উদ্ধারকর্মী, অনুসন্ধানী কুকুর ও ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা। সেখানে পরাঘাত অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনেক মানুষ নিরাপত্তার অভাবে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা, গাড়ি, বিমানবন্দর ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। আন্তর্জাতিক সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া গেলে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

Tags: ভূমিকম্পভেনেজুয়েলা
Previous Post

জার্মানির জন্য এক ‘অস্বস্তিকর’ প্রতিপক্ষ প্যারাগুয়ে

Next Post

ভারতীয় ভিসা আবেদন জমার প্রথম দিনেই দীর্ঘ লাইন

Next Post
বাংলাদেশে ভিসা আবেদনকারীদের দীর্ঘ লাইন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ভিসা আবেদন জমার প্রথম দিনেই দীর্ঘ লাইন

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান, নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান, নিহত ২৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT