চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 16, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নৌকাডুবির সময় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মিয়ানমারের উপকূলে শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের দুটি সংস্থা।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক যৌথ বিবৃতিতে জানায়, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার থেকে নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা করা শত শত শরণার্থী এ দুর্ঘটনার শিকার হয়েছেন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংস্থাগুলো জানিয়েছে, জুনের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দুটি নৌযান যাত্রা শুরু করে। এসব নৌকায় অধিকাংশ যাত্রী ছিলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে বাংলাদেশে অবস্থানরত শরণার্থী শিবিরের কিছু বাসিন্দাও ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, দুটি নৌকায় থাকা ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তবে ঘটনাগুলো এবং হতাহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আইওএম ও ইউএনএইচসিআর বলেছে, ঘটনাগুলোর বিস্তারিত এখনো যাচাই করা হচ্ছে। তবে সম্ভাব্য এই ব্যাপক প্রাণহানিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বহু বছর ধরে নিপীড়নের শিকার রোহিঙ্গারা নিজ দেশে সহিংসতা এবং বাংলাদেশের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোর কঠিন জীবনযাপনের কারণে ঝুঁকি নিয়ে ছোট ও অনিরাপদ কাঠের নৌকায় সমুদ্রযাত্রা করছেন। তাদের লক্ষ্য থাকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশে পৌঁছে নিরাপত্তা এবং জীবিকার সুযোগ খুঁজে পাওয়া।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিহত বা নিখোঁজ হন। ফলে এই রুটটি শরণার্থী ও অভিবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সমুদ্রপথে পরিণত হয়েছে।

প্রতিকূল আবহাওয়ায় যাত্রা

জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে, সর্বশেষ ঘটনায় প্রথম নৌকাটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছু সময় পরই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় নৌযানটিতে প্রায় ২৮০ জন ছিলেন এবং এটি ৮ জুলাই মিয়ানমারের ইরাবতী উপকূলের কাছে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এসব যাত্রা নিয়মিত নৌযাত্রা মৌসুমের বাইরে পরিচালিত হয়েছিল। এ সময় সমুদ্রের পরিস্থিতি সাধারণত আরও বেশি ঝুঁকিপূর্ণ থাকে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে অভিযান শুরু করলে ব্যাপক রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়। ওই সময় অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসলেও তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। দেশটির দাবি, রোহিঙ্গারা অবৈধ অভিবাসী।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে রোহিঙ্গাদের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাখাইন রাজ্যেও সরকারি বাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতে রোহিঙ্গারা দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায়।

ইউএনএইচসিআর ও আইওএম জানিয়েছে, চলতি বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৩০০ জন নিখোঁজ বা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

এর আগে গত নভেম্বরে থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে লাংকাউই উপকূলে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় মাত্র এক ডজনের মতো যাত্রী জীবিত উদ্ধার হয়।

Tags: নিহতনৌকাডুবিমিয়ানমার
Previous Post

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

Next Post

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

Next Post
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

ইরানি সেনারা পতাকা হাতে নিয়ে সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT