চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর সীমান্তে ২ দফায় পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি-গ্রামবাসী

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
4:09 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা-গোবিন্দপুর সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ২০-২৫ জনকে দু’দফায় পুশইনের চেষ্টা করেছে। গ্রামবাসীর সহায়তায় তা প্রতিহত করেছে বিজিবি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশইন প্রবণতা অব্যাহত রাখার বিপরিতে গ্রামবাসীদের সহায়তা নিয়ে সীমান্তে তৎপর অবস্থান নিয়েছে বিজিবি। সীমান্তে পুশইন ঠেকাতে পাহারা বসিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে বিজিবি জানতে পারে রোববার এগারোটার দিকে ভারত অংশে দেওয়া কাঁটাতারের বেড়া পাড় করে বেশ কিছু ভারতীয় লোকজনদের পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্য বিএসএফ। বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। ওই দিন রাত থেকে গোবিন্দপুর সীমান্তের গ্রামে লাঠি হাতে গ্রামবাসী-আনসার-ভিডিপি ও গ্রামপুলিশ অবস্থান নিয়ে বিজিবিকে সহযোগিতা করছে। পোস্টের পাশাপাশি বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে মোতায়েন আছে।

স্থানীয়রা জানান, রাতে বিদুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই এসময় মাঠে অবস্থান করছিলেন। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ২০/২৫ কে বাংলাদেশে প্রবেশ করছে, দেখতে পেয়ে তারা বিজিবি ও গ্রামবাসীকে খবর দেয়। তাৎক্ষনিক বিজিবি এবং গ্রামবাসীদের উপস্থিতির কারণে বিএসএফের সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, গতরাতে প্রথম দিকে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা ভারতীয় লোকদের পুশইনের চেষ্টা প্রতিহত করলে এর বেশ কিছুক্ষণ পর পাশের একটি এলাকা দিয়ে আবারও চেষ্টা করে। সেখানে গ্রামবাসী বাধা দিলে তারা সেখান থেকেও ফিরিয়ে নেয়।

তিনি বলেন, আমি যতটুকু দেখতে পেরেছি পুশইন করার চেষ্টা করা লোকজন প্রায় ২০/২৫ জন ছিলেন। তবে তাদের মধ্যে চারজন নারী এবং বাকিরা পুরুষ ছিল।

কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, পুশইনের ঘটনা আমরা প্রতিহত করেছি। স্থানীয় গ্রামবাসী আমাদের সর্বোচ্চ সহায়তা করেছেন। আমাদের পাশাপাশি গ্রামবাসী নিজেদের উদ্যোগে টহল দিচ্ছেন। পুশইন ঠেকাতে এই এলাকায় আমরা সতর্ক অবস্থায় আছি।

Tags: পুশইনবিজিবি-বিএসএফ
Previous Post

হিজড়া ‘গুরুমা’ মৌসুমীর হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিলো পুলিশ

Next Post

সংযোগ সড়ক না থাকায় চালু হচ্ছে না মাগুরার ফটকী নদীর উপরের সেতু

Next Post

সংযোগ সড়ক না থাকায় চালু হচ্ছে না মাগুরার ফটকী নদীর উপরের সেতু

সাভারের আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT