চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা আশ্রয় শিবিরে অস্ত্র ও গুলিসহ দুইজন আটক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:17 পূর্বাহ্ন 29, মে 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা আশ্রয় শিবিরে অস্ত্র ও গুলিসহ দুইজন আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অস্ত্র সরবরাহকালে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি।

গতকাল রোববার সন্ধ্যায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা আশ্রয় শিবির সংলগ্ন কুতুপালং বাজার এলাকায় এ অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয় বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

আটককৃতরা হলেন, রামু উপজেলার ঈদগড় এলাকার শাকের আহমদের ছেলে মোহাম্মদ জাবের (২০) এবং উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।

স্থানীয় থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোববার সন্ধ্যায় উখিয়া উপজেলার কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় কতিপয় লোকজন রোহিঙ্গা আশ্রয় শিবিরে সরবরাহের জন্য অস্ত্রের চালানসহ অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ধাওয়া করে পুলিশ ২ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। আটকদের সঙ্গে থাকা ছোট একটি পোটলার ভিতরে পাওয়া যায় দেশে তৈরী ১টি বন্দুক ও ৫০টি গুলি।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকারোক্তি দিয়েছে, উদ্ধার অস্ত্র ও গুলি রোহিঙ্গা আশ্রয় শিবিরে সক্রিয় একটি সন্ত্রাসী গোষ্টির কাছে সরবরাহের জন্য তারা কুতুপালং বাজার এলাকায় অবস্থান করছিল। এর আগেও তারা কয়েকবার অস্ত্রের চালান পাচার করেছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

Tags: রোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
Previous Post

সিরাজগঞ্জে বোরো ধান কাটতে কৃষক ব্যবহার করছেন কম্বাইন্ড হারভেস্টার

Next Post

মার্কিন কংগ্রেসে ভোটের জন্য যাচ্ছে ঋণ সিলিং চুক্তি

Next Post
বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন কংগ্রেসে ভোটের জন্য যাচ্ছে ঋণ সিলিং চুক্তি

অন্তর্জাল সিনেমার মূল চরিত্রদের ছবি, প্রযুক্তি ও হ্যাকিং থিমের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

একসঙ্গে ৫ মহাদেশে মুক্তি পাচ্ছে 'অন্তর্জাল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT