চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে দুই উপদেষ্টার পোস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 02, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
মধ্যরাতে দুই উপদেষ্টার পোস্টের ছবি, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন জুলাই ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে নিজেদের ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। এতে ধারণা পাওয়া যাচ্ছে, ঘোষণাপত্র প্রকাশ এখন সময়ের ব্যাপারমাত্র।

আজ (২ আগস্ট) শনিবার রাত ১২টার পর তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।

একই সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক স্ট্যাটাসে সংক্ষিপ্তভাবে লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে…’

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করবেন। সম্ভাব্য প্রকাশের তারিখ ৫ আগস্টের মধ্যেই নির্ধারিত রয়েছে।

জানা গেছে, খসড়াটি প্রণয়নের সময় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ভূমিকা গুরুত্বপূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। যদিও প্রাথমিক খসড়ায় ছাত্র আন্দোলনকে অভ্যুত্থানের মূল নেতৃত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছিল, চূড়ান্ত খসড়ায় ‘ছাত্র আন্দোলনের আহ্বানে অভ্যুত্থান’ ভাষ্য ব্যবহার করা হয়েছে।

Tags: আসিফ মাহমুদজুলাই ঘোষণাপত্রমাহফুজ আলম
Previous Post

টানা ৩ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Next Post

বক্ষব্যাধি হাসপাতালে কর্মচারী সমিতির নেতার মাথায় গুলি

Next Post
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্ষব্যাধি হাসপাতালে কর্মচারী সমিতির নেতার মাথায় গুলি

গাজায় ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT