চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ, হত্যা ও লাশ গুমের মামলায় ২ আসামীর মৃত্যুদণ্ড

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
5:23 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বরিশালে বিএনপি ও আওয়ামী লীগের ভবনের প্রবেশদ্বার, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ, হত্যা ও লাশ গুমের মামলায় ২ আসামীর মৃত্যুদণ্ড

বরিশালের হিজলা উপজেলায় এক তরুনীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামীর মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুরে আসামীদের উপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি  আসামীদের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, কবীর আকন ও জব্বার বেপারি। এরা বরিশালের হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা।

দণ্ডপ্রাপ্ত আসামী, কবীর আকন ও জব্বার বেপারি

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু জানান, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামে খাদিজা নামের ওই তরুনীকে বাড়ি যাওয়ার পথে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে আসামীরা। ধর্ষনের পর তাকে হত্যা ও পরে লাশ গুম করতে খালে ডুবিয়ে রাখা হয়।

এঘটনায় খাদিজার মামা মোক্তার হোসেন রাড়ী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ খাল থেকে তরুনীর লাশ উদ্ধার করে। ঘটনার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে। আদালত ১৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন।

দীর্ঘ ১২ বছর পর চাঞ্চল্যকর এই ধর্ষণ ও হত্যার ঘটনায় রায় দিয়েছেন আদালত।

Tags: ধর্ষণনারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালহত্যা ও লাশ গুমের মামলা
Previous Post

বিজিবির প্রযুক্তিতে বাংলাদেশি নৌযানের মিয়ানমারে যাতায়াতের ‘রহস্যজনক’ দৃশ্য

Next Post

ডিজিটাল ব্যাংক আবেদনের সময়সীমা বাড়ল

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল ব্যাংক আবেদনের সময়সীমা বাড়ল

নিযে দেশে নিহত পাকিস্তানের ১৯ সেনা, হুঁশিয়ারি শাহবাজের. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ দেশে নিহত পাকিস্তানের ১৯ সেনা, হুঁশিয়ারি শাহবাজের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT