চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকে মুছে ফেলা হচ্ছে টুইটারের ‘নীল টিক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 20, এপ্রিল 2023
in তথ্যপ্রযুক্তি
A A
টুইটারের নীল টিক চিহ্নের ছবি, যা স্বীকৃতি দেয়া হয় বৈধতা হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার আজ থেকে (২০ এপ্রিল) ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে ‘নীল টিক’ মুছে ফেলবে। এখন থেকে যারা তাদের অ্যাকাউন্টে এই ‘নীল টিক’ রাখতে ইচ্ছুক তাদের সাবস্ক্রিপশন আকারে প্রতি মাসে টুইটারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। 

এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক গত সপ্তাহেই ব্যবহারকারীদের টুইটার ব্লু-তে সাইন আপ করার জন্য দিন ঘোষণা করে দেয়। ১২ এপ্রিলের একটি টুইটে মাস্ক বলেছিলেন, নীল টিকগুলো মুছে ফেলার শেষদিন ২০ এপ্রিল।

এখন থেকে টুইটারে শুধুমাত্র সাবস্ক্রিপশনকারী ব্যক্তি, ব্যবসা, সরকারি সংস্থা এবং কর্মকর্তাদের জন্য এই চিহ্ন বরাদ্দ থাকবে। এর আগে এই টিক খুবই জনপ্রিয় ছিল কারণ তা শুধুমাত্র তারকা, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের দেওয়া হয়েছিল। এর জন্য অবশ্য একটি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাদের।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, টুইটারে নীল মার্ক যুক্ত করতে চাইলে টুইটার ব্লু-এর জন্য সাইন আপ করতে পারেন।

আজ থেকে টুইটার ব্লু হলো ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা যা ব্যবহারকারীদের প্রোফাইল নামের পাশে একটি নীল টিক যুক্ত করবে এবং টুইটারের নতুন নতুন সব ফিচার ব্যবহার করতে পারবে। সেবাটি ওয়েব, আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। টুইটার ব্লু ব্যবহারকারীরা সাবস্ক্রিপশন ফি দিয়ে ৪০০০ অক্ষর পর্যন্ত লম্বা টুইট পাঠাতে এবং ২ জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন।

চলতি বছরের জানুয়ারিতে ইলন মাস্কের মালিকানাধীন টুইটার তার ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য গ্রাহক প্রতি ১১ ডলার ফি নেওয়ার ঘোষণা দেয়। এর আগে গত বছর নভেম্বরে ভেরিফিকেশন সূচক নীল টিক চিহ্ন ব্যবহারের জন্য ৮ ডলার ফি ধার্য করে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়। তখন টুইটার কর্তৃপক্ষ বলেছিল: বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এ প্রকল্পটি বাতিল করা হয়েছে।

Tags: ইলন মাস্কটুইটারব্লু টিক
Previous Post

বাস-অটোরিক্সার সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৪

Next Post

ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কথা জানাল আবহাওয়া অধিদপ্তর

Next Post
বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে ধূসর আকাশ ও ঝোপঝাড় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কথা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ, গণপরিবহন ও ট্রাফিক জটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনে ঢাকা ছেড়েছেন ২৯ লাখ সিমধারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT