চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 05, নভেম্বর 2022
in আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
নিউ ইয়র্কের ভবনে টুইটারের অফিসের বিলবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করা হয়েছে শুক্রবার । ইলন মাস্ক কোম্পানিটির নতুন মালিক হওয়ার এক সপ্তাহের মধ্যে কর্মী ছাঁটাইয়ের এ উদ্যোগ নেয়া হলো।

টুইটারের অভ্যন্তরীণ ডকুমেন্ট থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাত হাজার পাঁচশ’ কর্মীর প্রায় ৫০ শতাংশ ছাঁটাই করা হয়েছে। তাদেরকে জরুরী প্রয়োজনে অফিসের কম্পিউটারেও ঢুকতে দেয়া হচ্ছে না।

এর আগে কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে টুইটারের পক্ষ থেকে বলা হয়, টুইটারকে একটি সঠিক পথে রাখার লক্ষে শুক্রবার থেকে বিশ্বব্যাপী কর্মশক্তি কমানোর প্রক্রিয়া শুরু হবে। অফিসগুলো সাময়িকভাবে বন্ধ করা হবে যাতে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এছাড়া বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে বার্তায় বলা হয়েছে, আপনি যদি কোন অফিসে থাকেন কিংবা অফিসের পথে থাকেন তাহলে দয়া করে বাড়ি ফিরে যান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চার হাজার ৪শ’ কোটি ডলারে টুইটার কেনেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেয়ার পর এর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করেন তিনি। প্রথমেই তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন। ভেঙে দেন পরিচালনা পর্যদ এবং জারি করেন ১২ ঘণ্টার অফিস ও ছুটিহীন অফিস নীতি। এছাড়া তিনি কর্মীদের অবকাঠামোগত খরচ বছরে ১শ’ কোটি ডলার সাশ্রয়ের নির্দেশ দেন।

শুক্রবার সন্ধ্যায় এক টুইটার বার্তায় মাস্ক বলেন, দিনে যখন কোম্পানিটি ৪০ লাখ ডলার লোকসান করছে তখন দুর্ভাগ্যবশত জনবল ছাঁটাইয়ের কোন বিকল্প নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক বরখাস্ত হওয়া একজন কর্মী বলেন, ‘এটি খুবই অমানবিক। যে কোন মূল্যে অর্থ রক্ষার এটি একটি ভাড়াটে প্রচেষ্টা’।

Tags: কর্মী ছাটাইটুইটার
Previous Post

বৈশ্বিক সংকটে সমবায়ীদের উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

উপকূলীয় অঞ্চলের ইলিশে সয়লাব চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাট

Next Post
চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে ইলিশের সয়লাব, মাছের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলীয় অঞ্চলের ইলিশে সয়লাব চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাট

প্রাচীন রোমান টেম্পল এর সামনে সুমি হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত ‘নদীরক্স’, আপ্লুত সুমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT