চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক্স-এ রূপান্তরিত হয়ে ব্র্যান্ড ভ্যালু হারাচ্ছে টুইটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 25, জুলাই 2023
in আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
ট্রাম্পের ছবি ও টুইটারের লোগো, রূপান্তর ও ব্র্যান্ড ভ্যালু হ্রাসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো কর্পোরেট ব্র্যান্ডের নাম দৈনন্দিন কথোপকথনের অংশ হয়ে ওঠার ঘটনা বেশ বিরল। আর এমন নাম ধারণ করার পর সেই নাম পরিবর্তন করার ঘটনাটা আরও বিরল। এমনই একটি ব্র্যান্ডের নাম ‘টুইটার’। সম্প্রতি তাদের ব্র্যান্ড ভ্যালু বহনকারী নাম ‘টুইটার’ পরিবর্তন করে ‘এক্স’ নাম ধারণ করেছে ব্র্যান্ডটি।

এনডিটিভি জানিয়েছে, বিশ্লেষক এবং ব্র্যান্ড এজেন্সিগুলোর মতে, ইলন মাস্কের এই পদক্ষেপের কারণে হাজার হাজার কোটি টাকা মূল্যের ব্র্যান্ড ভ্যালু সংবলিত নামকে মুছে ফেলা হচ্ছে। সিগেল অ্যান্ড গেলের ব্র্যান্ড কমিউনিকেশনের পরিচালক স্টিভ সুসি জানান, বিশ্বব্যাপী এত বেশি জনপ্রিয়তা অর্জন করতে টুইটারের ১৫ বছরেরও বেশি সময় লেগেছে, তাই ‘টুইটার’ নামটি ব্র্যান্ড নাম হিসেবে হারিয়ে ফেলা একটি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি।

চলতি সপ্তাহে রোববার, টুইটারের নাম পরিবর্তন করে এক্স রাখার ঘোষণা করেন টুইটার প্রধান ইলন মাস্ক। তিনি বলেন, টুইটারের পণ্যের নাম পরিবর্তন করে এক্স করা হবে, থাকবে না নীল পাখির লোগো। ‘টুইট’, ‘রিটুইট’সহ সমস্ত সম্পর্কিত শব্দগুলোও মুছে যাচ্ছে। এই ঘোষণার পর গতকাল থেকেই পুরোপুরিভাবে টুইটার এক্স-এ রূপান্তরিত হয়ে পড়ে।

গত বছর অক্টোবরে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি কেনার পর থেকে ইতিমধ্যেই এর ব্র্যান্ড ভ্যালু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশ্লেষকরা এবং ব্র্যান্ড এজেন্সি পণ্যটির নাম পরিবর্তনকে একটি ভুল হিসেবে অভিহিত করেছেন। নাম পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞাপনদাতাদেরও হারাচ্ছে প্রতিষ্ঠানটি। যেখানে ইতিমধ্যেই অক্টোবরের পর থেকে টুইটারে বিজ্ঞাপনের আয় ৫০ শতাংশেরও বেশি কমেছে।

বিশেষজ্ঞদের মতে, ইলন মাস্কের ভবিষ্যৎ লক্ষ্যের ঝুঁকি রয়েছে। অ্যাপটি পরবর্তী সময়ে ব্যবহারের জন্য গ্রাহকদের আস্থার প্রয়োজন হবে। তাদের প্রয়োজন এমন কিছু যা একটি ব্র্যান্ডের নতুন নাম দিয়ে পাওয়া কঠিন। ইলন মাস্কের মূল ফ্যান বেসের বাইরের গ্রাহকদের টুইটার ব্যবহার করতে সত্যিই সংগ্রাম করতে হবে।

Tags: ইলন মাস্কএক্সটুইটার
Previous Post

বিএনপি অস্ত্রের শক্তিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের

Next Post

যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেলওয়ে সেতু

Next Post
বাংলাদেশের রেলপথে নতুন ট্র্যাকের কাজ চলছে, দ্রুত নির্মাণের জন্য প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেলওয়ে সেতু

বিমানবন্দরে হাথুরুসিংহে ব্যাগ হারানোর বিষয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে ব্যাগ হারালেন হাথুরুসিংহে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT