চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত নিহত ৩২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 25, জুন 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল কাঁপিয়ে দেয়। এতে বহু ভবন ধসে পড়ে এবং আতঙ্কে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

দেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর, রেল ও কিছু পরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল কারাকাসের পশ্চিমে অবস্থিত অঞ্চলের কাছে এবং গভীরতা ছিল প্রায় ২২ কিলোমিটার। মাত্র ৩৯ সেকেন্ড পর ১০ কিলোমিটার গভীরতায় ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে।

উভয় ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানীর বাইরে হলেও কারাকাসজুড়ে তীব্র কম্পন অনুভূত হয়। বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। কম্পন প্রতিবেশী কলম্বিয়ার রাজধানী বোগোতা পর্যন্ত অনুভূত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মূল ভূমিকম্পের পর দেশজুড়ে ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো, মিরান্দা ও ফ্যালকন অঞ্চল।

উল্লেখ্য, ভূমিকম্পের ঘটনাটি ঘটে ভেনেজুয়েলার জাতীয় ছুটির দিনে। দেশটি সেদিন ১৮২১ সালের ঐতিহাসিক কারাবোবো যুদ্ধের বিজয় দিবস পালন করছিল, যখন অধিকাংশ মানুষ নিজ নিজ বাসভবনে অবস্থান করছিলেন।

Tags: নিহতপ্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজমার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

Next Post

নকআউটে কে হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ, হিসাব কী

Next Post
ব্রাজিল ফুটবল দল মাঠে অনুশীলনরত, খেলোয়াড়রা জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নকআউটে কে হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ, হিসাব কী

বিশ্ব নেতার ছবি, পোর্ট্রেট, আন্তর্জাতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় জন্য সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT