চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডে মুক্তি পাওয়া সেই ‘গোর’ এবার টিভি পর্দায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 10, জুলাই 2021
in বিনোদন
A A
গোর চরিত্রের একজন অভিনেতা, পুরানো পোশাক পরা, হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালের এই প্রতিকূলতার মধ্যেও ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

তারমধ্যে থাকছে বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত গাজী রাকায়েতের পরিচালনায় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গোর’ (দ্য গ্রেভ)। সিনেমাটি দর্শক দেখতে পারবেন ঈদের ‍তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

‘গোর’ ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল মে মাসে। ৭দিনে টানা ২১টি শো চলেছে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম এর এই ছবিটি।

একজন নারী রান্না করছেন, পাশে একজন শিশু হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে আছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম।

দুই ভাষায় নির্মিত এই ছবিটির চূড়ান্ত শুটিংয়ে যাওয়ার আগে সময় নিয়ে হয়েছে মহড়া। মহড়ার আগে প্রত্যেক অভিনয়শিল্পীকে নিজের সংলাপ মুখস্থ করে আসতে হয়েছে বলে জানান ছবির কলাকুশলীরা।

একজন গোর খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, শামীমা তুষ্টি প্রমুখ।

গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’ সিনেমার একটি দৃশ্য, যেখানে তিনি মাইক হাতে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ গোর খাদকের গল্প নিয়ে এরআগে নির্মিত হয়েছিলো নাটক। গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে ১৯৯৭ সালে ‘গোর’ নামে ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেটি প্রচার হয়েছিল ১৯৯৮ সালে। পরের বছর প্রথমবার আয়োজিত মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছিলেন লাভলু। এই নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন বিপাশা হায়াত। ওই গল্পটিকে সিনেমার উপজীব্য করেই চলচ্চিত্র নির্মাণ করছেন গাজী রাকায়েত।

Tags: আশিউল ইসলামএসএম মহসিনগাজী রাকায়েতগোরচ্যানেল আইদিলারা জামানদীপান্বিতা মার্টিনদ্য গ্রেভমামুনুর রশীদমৌসুমী হামিদলিড বিনোদনশামীমা তুষ্টিসিনেমাসুষমা সরকারহলিউড
Previous Post

সৌদি আরবে ঈদুল আযহা ২০ জুলাই

Next Post

‘মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে’

Next Post
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে'

নির্মাতা সাদে ও বাঁধন একসঙ্গে, সুন্দর দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা সাদে মুগ্ধতা, অভিনয়ে বাঁধন বিস্ময়কর সুন্দর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT