চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইভ সম্প্রচারের মুহূর্তে টিভি সাংবাদিকের ফোন ছিনতাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 06, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবেদকের ফোন ছিনতাইয়ের সময়ের ছবি, লাইভ সম্প্রচারের মুহূর্তে।. Channel i News - চ্যানেল আই নিউজ

The mugging was captured as reporter Clara Nery was preparing to go live.

লাইভ সম্প্রচারের মুহূর্তে টিভি প্রতিবেদকের ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ব্রাজিলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সরাসরি ক্যামেরায় ধারণ হয়ে যায়, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

আজ (৬ আগস্ট) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওর রাস্তায় সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নেওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দেশটির জনপ্রিয় টিভি চ্যানেল ‘ব্যান্ড রিও’ এর প্রতিবেদক ক্লারা নেরি।

একটি মোটরসাইকেল এসে তার পাশে থামে এবং চালক হঠাৎ করে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। ছিনতাইকারী তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়, তবে মোবাইলটি ফেলে যাওয়ায় ক্লারা সেটি উদ্ধার করতে সক্ষম হন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্লারা লেখেন, ছিনতাইকারীর মোটরসাইকেলের নম্বর প্লেট কার্ডবোর্ড দিয়ে ঢেকে রাখা ছিল যাতে শনাক্ত করা না যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং ফুটেজ বিশ্লেষণ করে তাকে খোঁজার কাজ শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, আমরা সামরিক ও সিভিল পুলিশের ওপর আস্থা রাখি। আমরা বিশ্বাস করি ছিনতাইকারীকে ধরা হবে। তবে প্রশ্ন হলো, ধরা পড়ার পর তার শাস্তি কতটা কার্যকর হবে? কারণ এমন বহু ঘটনায় দেখা গেছে, কয়েক দিনের মধ্যেই অপরাধীরা মুক্তি পেয়ে যায়।

উল্লেখ্য, রিও ডি জেনেরিওতে ফোন চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ২০২৫ সালের জুন মাসে শহরটিতে মোবাইল চুরির ঘটনা বেড়েছে ২৭ শতাংশ। শুধু জুন মাসেই চুরি হয়েছে ২ হাজার ৩০০টিরও বেশি মোবাইল ফোন।

Tags: ব্রাজিল
Previous Post

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র বোমাসহ নারী আটক 

Next Post

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা: বাবা, চাচা ও চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড

Next Post
বাংলাদেশ পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত পরিবারের সদস্যদের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা: বাবা, চাচা ও চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড

বৃদ্ধা নারী টেলিস্কোপ দিয়ে দূরদর্শনে দেখছেন, বাংলার ঐতিহ্যবাহী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্রনাথের গল্পে নির্মিত এই ৭ সিনেমা অবশ্যই দেখা উচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT