চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি দেখতে কক্সবাজারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:50 অপরাহ্ন 05, জুন 2026
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে মানবিক পরিস্থিতি দেখতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকটের মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে তিনি উখিয়া উপজেলার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও তুরস্কের সহায়তায় পরিচালিত চিকিৎসাসেবা সহ মানবিক নানা কার্যক্রম ঘুরে দেখেন।

এর আগে, দুপুরে ঢাকা থেকে বিশেষ বিমানযোগে কক্সবাজারে পৌঁছান। এরপর বিকেল ৪টার দিকে তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত অস্থায়ী হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন এবং তাদের জীবনযাত্রার পাশাপাশি নানা সমস্যার বিষয়ে অবগত হন।

পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানেও তুরস্কের সহায়তায় পরিচালিত চিকিৎসা ও মানবিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে নেন।

এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ও উখিয়া থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে সাড়ে ৬ টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন।

এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের কাছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সার্বিক বিষয়াদি নিয়ে কথা বলেন।

মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক চিকিৎসাসেবা সহ নানা মানবিক কার্যক্রম নিয়ে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে। মূলত তুরস্ক সরকারের সহায়তায় পরিচালিত মানবিক সেবার কার্যক্রম সরেজমিন দেখতে দেশটির পররাষ্ট্র মন্ত্রী হাঁকান ফিদান কক্সবাজার সফর করেছেন। তুরস্কের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গা সংকটে সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রেখে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বলে সাংবাদিকদের তুলে ধরেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

Tags: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনরোহিঙ্গা সংকট
Previous Post

ফাইনালে ‘আক্রমণাত্মক’ মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

Next Post

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় ১০ জন

Next Post
পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় ১০ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় ১০ জন

ভারত ও বাংলাদেশ ফুটবল খেলোয়াড়রা ট্রফি গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত: ভারত অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT