চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদী আচরণ, মরিনহোর বিরুদ্ধে মামলার হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মৌরিনহো সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে ইউরোপা লিগের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

টার্কিশ ফুটবল লিগের ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ফেনেরবাচ। হাইভোল্টেজ ম্যাচের লড়াই শেষে উঠেছে বিতর্ক। প্রতিপক্ষের উপর চড়াও হন ফেনেরবাচের পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ঘটনার জেরে মামলার হুমকি দিয়েছে গ্যালাতাসারাই। পাশাপাশি বর্ণবাদী মন্তব্যে ফিফা ও উয়েফাতে অভিযোগ দিতে চলেছে ক্লাবটি।

মূলত নিজ দলের ডিফেন্ডার আকচিচেক সম্পর্কে বলতে গিয়ে স্লোভেনিয়ান রেফারির প্রসঙ্গ টানেন মরিনহো, ‘অবশ্যই রেফারিকে ধন্যবাদ দিতে চাই। প্রথম মিনিটে প্রতিপক্ষের একজন ডাইভ দেয়ার পর তাদের বেঞ্চের সদস্যরা বানরের মতো লাফালাফি করেছে। টার্কিশ রেফারি হলে প্রথম মিনিটেই আমাদের হলুদ কার্ড দেখানো হতো এবং আমাকে পাঁচ মিনিট পরই তাকে বদলি করে ফেলতে হতো।’

‘‘আমি ম্যাচ শেষে ড্রেসিংরুমে রেফারির সঙ্গে দেখা করেছি। সেখানে চতুর্থ রেফারিও ছিল, যে একজন টার্কিশ। তাকে (বেনচিচ) বড় এই ম্যাচে দায়িত্ব পালন করতে আসার জন্য ধন্যবাদ জানিয়েছি। এরপর চতুর্থ রেফারিকে বলেছি, ‘যদি তুমি এই ম্যাচে রেফারি থাকতে, তবে বিপর্যয় হয়ে যেত।’’

ফেনেরবাচের মাঠে গ্যালাতাসারাইয়ের বেঞ্চে থাকা সদস্যরা ‘বানরের মতো লাফালাফি করেছে’। ক্লাব ফেনেরবাচের কোচের এমন মন্তব্যকে ‘বর্ণবাদী’ আচরণ বলা হয়েছে এবং মরিনহোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে ক্লাবটি।

বিবৃতিতে গ্যালাতাসারাই জানায়, ‘তুরস্কে কোচ হিসেবে কাজ শুরুর পর থেকে ফেনেরবাচে কোচ হোসে মরিনহো তুরস্কের মানুষদের প্রতি অবমাননাকর মন্তব্য করে চলেছে। আর তার আজকের মন্তব্য অনৈতিক তো বটেই, অমানবিকও।’

Tags: ফেনেরবাচেমরিনহোলিড স্পোর্টস
Previous Post

হত্যাচেষ্টার দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

Next Post

বায়োজিন নিয়ে এসেছে ‘বসন্ত বিলাস’ অফার

Next Post
চ্যানেল আই অনলাইন এর খবর, বায়োজিনের বসন্ত অফার, বাংলাদেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়োজিন নিয়ে এসেছে 'বসন্ত বিলাস' অফার

বাংলাদেশ পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে বেশকিছু সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT