চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলকে সমর্থন করায় তুরস্কে কোকাকোলা ও নেসলে পণ্য নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 পূর্বাহ্ন 08, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
কোকাকোলা ও নেসলে লোগো সহ নিষিদ্ধের চিহ্নযুক্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলকে সমর্থন করায় তুরস্কের পার্লামেন্টে খাবারের ২টি জনপ্রিয় ব্র্যান্ড কোকাকোলা ও নেসলের সকল পণ্য বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল (৭ নভেম্বর) স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টের একটি বিবৃতিতে বলা হয়, ইসরায়েলকে সমর্থন করা প্রতিষ্ঠানগুলোর পণ্য তুরস্কের পার্লামেন্ট অঞ্চলের রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া এবং চায়ের দোকানগুলোতে বিক্রি করা হবে না।

তুরস্কের পার্লামেন্টের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলোর নাম স্পষ্টভাবে জানানো না হলেও পার্লামেন্টের একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলো হলো কোকাকোলা ও নেসলে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলকে সমর্থন দেয় এমন প্রতিষ্ঠানগুলোর পণ্য বর্জনের আহ্বান জানিয়ে আসছিলেন তুরস্কের জনসাধারণ। সেই আহ্বানের সাড়া দিতেই তুরস্কের পার্লামেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা হামলায় এক মাসে প্রায় ১০ হাজার ৩২৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মধ্যে শিশুর সংখ্যা ৪ হাজার ২৩৭ জন, ২ হাজার ৭১৯ জন নারী এবং বৃদ্ধ ৬৩১ জন।

Tags: ইসরায়েলকোকাকোলাগাজাতুরস্কনেসলেহামাস
Previous Post

শিশু-কিশোর পত্রিকা টইটম্বুরের প্রতিষ্ঠাতা সবিহ-উল-আলমের ৮৩ তম জন্মদিন আজ

Next Post

অস্ট্রেলিয়ার এমন জয় আগে দেখেননি পন্টিং

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়ক প্যাট কামিন্সের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার এমন জয় আগে দেখেননি পন্টিং

কিশোরগঞ্জে অবরোধ সমর্থনে মিছিল, যুবকরা রাস্তায় প্রতিবাদে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধ সমর্থনে কিশোরগঞ্জে মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT