চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল-কলেজে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 28, জুলাই 2021
in বিনোদন
A A
নাটকের দুই চরিত্র, পুরুষ ও নারী, পোশাক পরা, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের একটি অংশকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ স্কুল কলেজে প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছে সরকার (শিক্ষা মন্ত্রণালয়)।

মঙ্গলবার (২৭ জুলাই) উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সিনেমাটির প্রযোজক সেলিম খান মঙ্গলবার রাতে প্রজ্ঞাপনটি এ প্রতিবেদকের কাছে পাঠান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের জীবন নিয়ে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। জাতির পিতার হাতে স্থাপিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) থেকে এ যাবতকালে এটিই প্রথম জাতির পিতার জীবনীভিত্তিক নির্মিত চলচ্চিত্র।

শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ইতোমধ্যে বিনামূল্যে সিনেবাজ ওটিটি প্লাটফর্মে স্ট্রিমিং করেছে। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি সিনেবাজ ওটিটি প্লাটফর্মে বিনামূল্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে এবং প্রতিষ্ঠান খোলার পর সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারী ওই প্রজ্ঞাপনে।

প্রযোজক সেলিম খান বলেন, মাধ্যমিক পর্যায়ে ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে করে শিক্ষার্থীরা জাতির পিতাকে নিয়ে সঠিক ইতিহাস জানতে পারবে। জাতির পিতার আদর্শ ধারণে অণুপ্রাণিত হবে। শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।

শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার নির্বাহী পরিচালক সেলিম খান। ২ ঘণ্টা ১২ সেকেন্ডের সিনেমাটিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি এবং বঙ্গবন্ধুর কৈশোরকালের ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান।

এছাড়া আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন চুমকি প্রমুখ। এর আগে গত ২ এপ্রিল সারাদেশে ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

Tags: ওটিটিকলেজজয়ন্ত চট্টোপাধ্যায়দিলারা জামানদীঘিনাজনীন চুমকিবঙ্গবন্ধুমাজনুন মিজানমুজিবুর রহমানলিড বিনোদনশান্তশিবা শানুশেখ মুজিবসিনেমাসেলিম খানস্কুল
Previous Post

১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে

Next Post

করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে গৃহবধূর মৃত্যু

Next Post
চাঁদপুর-বজ্রপাতে মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে গৃহবধূর মৃত্যু

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT