চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার টিউলিপ সিদ্দিকের সম্পদের খোঁজ মিললো গুলশানে  

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
টিউলিপ সিদ্দিকের সম্পদের খোঁজ গুলশানে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার রাজধানীর বিলাসবহুল এলাকা গুলশানে শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের সম্পদের খোঁজ মিলেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তিটি তার পরিবারের (সিদ্দিকস) নামে নামকরণ করা। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক দুর্নীতিবিরোধী মন্ত্রী। তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি)।

ঢাকার কর্মকর্তাদের ধারণা, ২০১৪ সালে টিউলিপের ‘স্থায়ী ঠিকানা’ ছিল ‘সিদ্দিকস’ নামে ঢাকার ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। সে সময় তিনি ছিলেন যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর।

গুলশানে টিউলিপ সিদ্দিকের সম্পদের সম্পত্তি দেখার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাপার্টমেন্ট ভবনটির অবস্থান ঢাকার গুলশানে। এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গুলশান এলাকার ১০ তলা এই অ্যাপার্টমেন্ট ভবনটি ২০১০ সালের দিকে নির্মিত হয়।

একটি প্রচারমূলক ভিডিওর তথ্য অনুসারে, ভবনে একটি খোলা ছাদ আছে। আছে একাধিক বারান্দাযুক্ত দুই ও তিন শয়নকক্ষের ফ্ল্যাট। ভবনটি টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিকের, টিউলিপের দাদার নাকি পুরো পরিবারের নামে, তা স্পষ্ট নয়।

গুলশানে একটি সম্পদ সংক্রান্ত অফিসের সাইনবোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের নথিপত্র বা সংবাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ নিয়ে বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির খোঁজ পাওয়া গেল। তবে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলছে, তাদের কাছে থাকা তথ্যমতে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই। তাই এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেওয়ারও দায় তাদের নেই।

প্রায় এক মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি এখনো সম্পত্তিসংক্রান্ত বিষয়সহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।

Tags: গুলশানটিউলিপ সিদ্দিক
Previous Post

জুলাই অভ্যুত্থানে নারী বিষয়ক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

Next Post

৩২ নম্বরের বাড়ি ভাঙচুর বিষয়ে ‘ভারতের বিবৃতি’ নিয়ে যা বললো ঢাকা

Next Post
ধ্বংসপ্রাপ্ত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ভগ্নাংশ ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ নম্বরের বাড়ি ভাঙচুর বিষয়ে 'ভারতের বিবৃতি' নিয়ে যা বললো ঢাকা

রিকশা গার্ল সিনেমার পোস্টার যেখানে এক তরুণী রিকশা চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ জন রিকশাচালক দেখবেন 'রিকশা গার্ল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT