চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিউলিপের পদত্যাগে তার বদলে মন্ত্রী হলেন এমা রেনল্ডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এমা রেনল্ডসের গুরুত্বপূর্ণ ভূমিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর তার স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ সিদ্দিক পদত্যাগ করার পর এমা রেনল্ডসকে এই পদে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হওয়ার প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বেও ছিলেন তিনি। গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রবল সমালোচনার মুখে পড়েন টিউলিপ সিদ্দিক।

বিরোধী দলসহ বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে।দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর চাপের মুখে গতকাল মঙ্গলবার অবশেষে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেন।

নতুন অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসের নিয়োগ যুক্তরাজ্য সরকারের জন্য একটি নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ৪৭ বছর বয়সী এমা রেনল্ডস ২০২৪ সালের জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার সংসদ সদস্য।

এর আগে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।লেবার পার্টি দীর্ঘ বিরোধী দলের পর ২০২৪ সালে ক্ষমতায় ফিরে আসে এবং এমা রেনল্ডস দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে শুরু করেন।

Tags: টিউলিপ সিদ্দিক
Previous Post

নন্দনমঞ্চে সাধুমেলায় আসিফ নজরুল ও ফারুকী

Next Post

ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছর করে কারাদণ্ড

Next Post
ডেস্টিনি গ্রুপের লোগো ও একজন কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছর করে কারাদণ্ড

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও জার্গেন ক্লপের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির শিরোপা ‘কেড়ে নিলে’ পার্টি দেবেন ক্লপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT