চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুখেলের একার নয়, ‘অভিযোগ’ আছে আনচেলত্তিরও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 09, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
টুখেল ও আনচেলত্তি ফুটবল মাঠে একে অপরকে আলিঙ্গন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ প্রায় শেষের দিকে। রিয়াল মাদ্রিদ জয় থেকে মাত্র কয়েক সেকেন্ড দূরে। এসময় বল জালে জড়ান বায়ার্নের ম্যাথিয়াস ডি লিট। তার আগে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললে গোল বাতিল হয়। ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়ে বায়ার্ন কোচ টমাস টুখেল বিষয়টিকে বিশ্বাসঘাতকতা বলেছেন। সেটির জবাবও দিয়েছেন কার্লো আনচেলত্তি।

লস ব্লাঙ্কোস বস বায়ার্নের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ইতালিয়ান কোচ বলেছেন, ‘বিষয়টি পুরোপুরি স্পষ্ট। যদি তারা ওই বিষয়টি নিয়ে অভিযোগ করে, আমরাও নাচোর বাতিল করা গোল নিয়ে অভিযোগ করতে পারতাম। কারণ জশুয়া কিমিচ ডাইভ দিয়েছিলেন, তারা উভয়ই নিজেদের ভেতর ধাক্কাধাক্কি করছিলেন।’

৬৮ মিনিটে আলফানসো ডেভিসের গোলের পর ৭১ মিনিটে গোল করে রিয়াল। তবে সেটি ভিডিও অ্যাসিট্যান্ট রেফারির সহায়তায় বাতিল করা হয়। সুন্দরভাবে ম্যাচে পরিচালনা করায় পোল্যান্ডের রেফারি সিজাইমন মার্সিনিয়াকের ভূয়সী প্রশংসা করেছেন রিয়াল বস।

এদিকে, খেলার যোগ করা সময়ের প্রথম মিনিটে জোসেলুর জয়সূচক গোলের দিকে ইঙ্গিত করে গুরুতর অভিযোগ তোলেন ডি লিট। ৩৪ বর্ষী স্পেনিয়ার্ড যখন বল জালে জড়ান, লাইন্সম্যান তখন অফসাইডের পতাকা তোলেন। পরে অবশ্য রেফারি ভিএআরের সাহায্যে গোলের সংকেত দেন। কিন্তু ডি লিটের নিশানাভেদের সময় বায়ার্নকে সেই সুযোগ দেয়া হয়নি।

‘আমি মনে করি সবাই আমরা নিয়ম জানি। অফসাইডের সংকেত পরিষ্কার না হলে আপনাকে খেলতে হবে! এটাই নিয়ম! আমি এটিকে কিছুটা অপমানজনক মনে করি। জোসেলুর গোলটিও প্রায় অফসাইড ছিল এবং তারা খেলা চালিয়ে যায়। তাহলে আমাদের সাথে কেন এমনটা হয় না?’ বলেন ডি লিট।

ঘরের মাঠে পাওয়া জয়ে আগামী ১ জুন বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জিতলে স্প্যানিশ জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তুলবে।

Tags: কিমিখচ্যাম্পিয়ন্স লিগটুখেলডর্টমুন্ডডি-লিটনাচোমার্সিনিয়াকরিয়াললিড স্পোর্টস
Previous Post

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

Next Post

‘সিকান্দার’-এ সালমানের বিপরীতে রাশমিকা

Next Post
রাশমিকা ও সালমানের ছবি, সিকান্দার সিনেমার জন্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

'সিকান্দার'-এ সালমানের বিপরীতে রাশমিকা

মা দিবসের জন্য উপহার ও ফুলের শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

মা দিবসে যেসব উপহার দিতে পারেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT