চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুখেল-কন্তের হাতাহাতি: ভিডিও সহকারী রেফারির ভুল স্বীকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 19, আগস্ট 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে কোচদের হাতাহাতি ও উত্তেজনা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত সময়ের শেষদিকে হ্যারি কেনের গোলে চেলসির মাঠে ২-২ গোলে ড্র করেছিল টটেনহ্যাম হটস্পার। ম্যাচের শেষ বাঁশি বাজার পর কথার লড়াইয়ে জড়ান দুই দলের কোচ থমাস টুখেল ও এনগোলো কন্তে। শুধু কথাতেই সীমাবদ্ধ ছিল না, লড়াই গড়িয়েছিল হাতাহাতি পর্যন্ত। বাধ্য হয়ে শেষ পর্যন্ত দুই কোচকে লাল কার্ড দেখান রেফারি।

হ্যারি কেনের করা গোলের ঠিক পূর্ব মুহূর্তে চেলসির সেন্ট্রাল ব্যাক মার্ক কুকুরেলার চুল টেনে ধরেছিলেন আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো। মাঠে সেদিন রেফারির দায়িত্ব পালন করা অ্যান্থনি টেলর এ ঘটনায় ফাউলের বাঁশি বাজাননি।

রেফারি ফাউলের সংকেত না দেয়ায় তাতে টটেনহ্যাম লাভবান হয়। কারণ ম্যাচের শেষ মুহূর্তের ওই ঘটনায় ফাউলের বাঁশি বাজলে কেনের গোল পাওয়ার সুযোগ থাকতো না। স্ট্যামফোর্ড ব্রিজ থেকে টটেনহ্যাম ড্র নিয়ে ফিরতে পারতো না।

চেলসি কোচ টুখেল তো রাগান্বিত হয়ে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) মাইক ডিনের সমালোচনা করেছেন। কুকুরেলা বলেছেন যে, রোমেরো তার চুল টেনে যে কাণ্ড ঘটিয়েছেন, সেই অপরাধে লাল কার্ড পাওয়া উচিৎ ছিল।

তবে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন মাইক ডিন। একটি পত্রিকায় কলামে তিনি লিখেছেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে রোমেরো যে কুকুরেলার চুল টেনে ধরার ব্যাপারটি বোঝার চেষ্টা করতে হয়েছিল। আমি এটিকে হিংসাত্মক কাজ বলে মনে করিনি।’

‘আমি তখন ফুটেজটি পর্যালোচনা করেছি, অন্যান্য রেফারির সঙ্গে কথা বলেছি। এসবের পর আমার টেলরকে তার পিচ-সাইড মনিটরে গিয়ে বিষয়টি দেখার জন্য বলা উচিৎ ছিল। মাঠের রেফারির সবসময় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকে।’

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগকন্তেকুকুরেলাকেনচেলসিটটেনহ্যামটুখেলভিএআরলিড স্পোর্টস
Previous Post

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সময়ের দাবী

Next Post

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিনের পার্টি ভিডিও নিয়ে বিতর্ক

Next Post
একজন মহিলার উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া, পার্টির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিনের পার্টি ভিডিও নিয়ে বিতর্ক

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল আই অনলাইন এর ভবন ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচারণায় এখনও সরব ‘হাওয়া’ টিম, চতুর্থ সপ্তাহে আরও বেশি প্রেক্ষাগৃহে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT