চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারিতে এবার ইউরোপের ২৭ দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 03, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতীকী ছবি, ট্রাম্পের মুখের উপর ইউরোপীয় ইউনিয়নের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইইউ এর সদস্য ২৭টি দেশ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেনি, যার কারণে তাদের ওপর শুল্ক চাপানো হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি ট্রাম্প।

আনন্দবাজার জানিয়েছে, ইতিমধ্যে ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপ করেছেন, যা নিয়ে তিন দেশই আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ইউরোপের সঙ্গেও বাণিজ্যিক দ্বন্দ্বে জড়ালে তা যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক হবে না।

এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইইউ আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক ঘাটতি রয়েছে এবং ইইউকে এই ঘাটতি দ্রুত পূরণ করতে হবে।

২০২৪ সালের ডিসেম্বরে ট্রাম্প তার সামাজিক মাধ্যমেও এ বিষয়ে পোস্ট করে লিখেছিলেন, ইইউ-কে আমাদের কাছ থেকে আরও বেশি খনিজ তেল ও গ্যাস কিনতে হবে। না হলে শুল্ক আসছে। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এবার ইউরোপের দিকেও তার নজর।

ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইইউ কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ইইউ-এর মুখপাত্র ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করে বলেন, কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। শুল্ক অর্থনীতির অগ্রগতিকে ব্যাহত করে এবং মুদ্রাস্ফীতি বাড়ায়। ইউরোপের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হলে আমরাও কঠোর পদক্ষেপ নেব। ইইউ এর নেতারা ট্রাম্পের নতুন নীতি নিয়ে আলোচনা করতে শীঘ্রই একটি বৈঠক করার পরিকল্পনা করছেন।

Tags: ইউরোপীয় ইউনিয়নডোনাল্ড ট্রাম্পশুল্ক
Previous Post

রাজশাহীর মালিক শফিকুরকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ

Next Post

ভারতে ট্রেনে ধর্ষণের শিকার নারী, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Next Post
নিরাপত্তা ঝুঁকি বোঝাতে হাতের উপর আঘাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ট্রেনে ধর্ষণের শিকার নারী, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ট্রাকের ভয়াবহ দুর্ঘটনা, চালক ও হেলপার নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, চালক-হেলপার নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT