চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের হুমকি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 16, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষাপটে দেশটিতে চলমান ভয়াবহ বিক্ষোভ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলে।

শুক্রবার ১৬ জানুয়ারি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলামহোসেইন দারজি নিরাপত্তা পরিষদকে বলেন, ইরান সংঘাত বা উত্তেজনা চায় না। তবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো আগ্রাসনের জবাব জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় “আনুপাতিক, সিদ্ধান্তমূলক ও আইনসম্মতভাবে” দেওয়া হবে।
তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত থাকার অভিযোগও তোলেন।

মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ বৈঠকে ইরানি সরকারের বিক্ষোভ দমনের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দমন-পীড়নের প্রকৃত চিত্র যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ওয়াল্টজের ভাষায়, “ইরানের জনগণ এমন স্বাধীনতা দাবি করছে, যা ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।”

তিনি আরও বলেন, বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করা ইরানি সরকারের নিজেদের জনগণের প্রতি ভয়কে প্রকাশ করে।

জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা পোবি কাউন্সিলকে জানান, ইরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশব্যাপী অস্থিরতায় রূপ নিয়েছে এবং গত প্রায় তিন সপ্তাহে উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি বলেন, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে মুদ্রার তীব্র পতন, উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দোকানদারদের বিক্ষোভ থেকেই পরিস্থিতির অবনতি শুরু হয়।

পোবি জানান, মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্যমতে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ইরানে ১৮ হাজারের বেশি মানুষ আটক রয়েছেন, যদিও জাতিসংঘ এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তিনি বন্দীদের মানবিক আচরণ নিশ্চিত করা এবং বিক্ষোভ-সংক্রান্ত মামলায় যেকোনো মৃত্যুদণ্ড কার্যকর বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে সব মৃত্যুর স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি করেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ফাঁসির কোনও পরিকল্পনা নেই। এ ধরনের প্রশ্নই ওঠে না।”

বৈঠকে ইরানি-আমেরিকান সাংবাদিক ও সরকার সমালোচক মাসিহ আলিনেজাদসহ ইরানি নাগরিক সমাজের দুই প্রতিনিধি বক্তব্য দেন। তারা ইরানে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাৎক্ষণিক ও বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আলিনেজাদ বলেন, আপনারা আমাকে তিনবার হত্যা করার চেষ্টা করেছেন। আমার অপরাধ শুধু এটুকুই—আমি আপনাদের হাতে নিহত নিরীহ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেছি।

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্বের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা, যাদের বিক্ষোভ দমনের নৃশংস প্রতিক্রিয়ার স্থপতি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়েছে, যা সাম্প্রতিক ব্যাপক জনবিক্ষোভের অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।

Tags: ইরানজরুরি বৈঠকজাতিসংঘজাতিসংঘ নিরাপত্তা পরিষদযুক্তরাষ্ট
Previous Post

বাংলাদেশের কয়লা-গ্যাস দখলে দেশি-বিদেশি শক্তির চক্রান্ত চলছে: রিজভী

Next Post

রাজধানীর বাজারে নিত্যপণ্যের চড়া দাম, বিপাকে ক্রেতারা

Next Post
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে নিত্যপণ্যের চড়া দাম, বিপাকে ক্রেতারা

রাবির ভর্তি যুদ্ধ শুরু, প্রতি আসনে লড়ছেন ৬৭ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT