চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ওপর ট্রাম্পের শুল্ক চাপ, বাড়তে পারে ২৫ শতাংশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 পূর্বাহ্ন 18, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ওপর ট্রাম্পের শুল্ক চাপ

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ওপর ট্রাম্পের শুল্ক চাপ

গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ একাধিক ইউরোপীয় দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৮ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের সম্পূর্ণ ও চূড়ান্ত ক্রয় নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে আগামী ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই ডেনমার্ক, যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই শুল্কের আওতায় পড়বে। এর একদিন আগে তিনি সতর্ক করেছিলেন যে গ্রিনল্যান্ড পরিকল্পনায় সমর্থন না দিলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ইউরোপীয় নেতারা এ বিষয়ে একমত হয়ে বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। এর মধ্যেই ডেনমার্ক ঘোষণা দিয়েছে, মিত্রদের সহযোগিতায় তারা গ্রিনল্যান্ডে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করবে।

হোয়াইট হাউস জানিয়েছে, ইউরোপীয় সামরিক উপস্থিতি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যকে প্রভাবিত করবে না। এ প্রসঙ্গে ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী অ্যালিস রুফো বলেন, এটি ইউরোপের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতিরই একটি ইঙ্গিত।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সপ্তাহের শুরুতে তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে তা অগ্রহণযোগ্য হবে। চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতেই গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রয়োজন বলে যুক্তি দেন তিনি।

এরই মধ্যে বুধবার ওয়াশিংটনে বৈঠকের পর ডেনিশ প্রতিনিধিরা জানান, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে কোপেনহেগেন ও ওয়াশিংটনের মধ্যে মৌলিক মতবিরোধ রয়েছে।

মার্কিন দখলের হুমকির প্রতিবাদে শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হাজার হাজার মানুষ মিছিল করেছে। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল—আমরা আমাদের ভবিষ্যৎ নিজেরাই গড়ি, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং গ্রিনল্যান্ড ইতোমধ্যেই দুর্দান্ত।

এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ডের কোনো মার্কিন অধিগ্রহণের সম্ভাবনা নেই। তাঁর ভাষায়, এটি প্রশ্নাতীত। আমরা ডেনমার্কে বা গ্রিনল্যান্ডে এটি চাই না। এটি আন্তর্জাতিক সব নিয়মের পরিপন্থী এবং সার্বভৌমত্বের লঙ্ঘন।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেনও অবস্থান পরিষ্কার করে বলেছেন, যদি এখনই যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি বেছে নিতে হয়, তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব। আমরা ন্যাটোকে, ডেনমার্কের রাজ্যকে এবং ইউরোপীয় ইউনিয়নকে বেছে নেব।

Tags: কোপেনহেগেনগ্রিনল্যান্ডট্রাম্পের হুমকিডেনমার্কযুক্তরাষ্ট্রশুল্কারোপ
Previous Post

ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দাদী-নাতিসহ নিহত ৩

Next Post

ইরানে খামেনির বদলে নতুন নেতৃত্ব চান ট্রাম্প

Next Post
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

ইরানে খামেনির বদলে নতুন নেতৃত্ব চান ট্রাম্প

সাউথ আফ্রিকার সাবেককে নিয়ে প্রথমবার বিশ্বকাপ দল ইতালির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT