চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নতুন সিদ্ধান্ত: বিদেশী কর্মী নিয়োগে প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে ১ লাখ ডলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ছবি, যেখানে তিনি একটি গোল্ড কার্ড দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী নিয়োগের এইচ-১বি ভিসায় কঠিন শর্ত জুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই লক্ষ্যে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন তিনি। ঘোষণাপত্র অনুযায়ী, এবার এইচ-১বি ভিসার জন্য বছরে এক লাখ মার্কিন ডলার দিতে হবে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে।

আজ (২০ সেপ্টেম্বর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এই ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোতে কর্মী দরকার। আর এই ঘোষণাপত্র নিশ্চিত করবে যে, যুক্তরাষ্ট্র এবার দক্ষ কর্মী পাবে।

যেসব কাজ মার্কিন কর্মীরা করতে পারবেন না সেসব কাজের জন্য মার্কিন কোম্পানিগুলো দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর ট্রাম্প আশা প্রকাশ করেন যে, তার এই পদক্ষেপের বিরোধিতা করবে না শিল্প মহল।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, এইচ-১বি ভিসার জন্য বর্তমানে যে ফি দিতে হয় কোম্পানিগুলোকে, তার সঙ্গে এই ১ লাখ মার্কিন ডলার সমন্বয় করতে হবে। বর্তমানে লটারিতে রেজিস্টারের জন্য ২১৫ মার্কিন ডলার ফি দিতে হয়। তার সঙ্গে আই-১২৯ ফর্মের জন্য লাগে আরও ৭৮০ মার্কিন ডলার।

এইচ-১বি ভিসা নিয়ে মূলত আইটি সেক্টরে বিদেশি কর্মীদের নিয়োগ করে মার্কিনপ্রতিষ্ঠানগুলো। এই ভিসার আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি দরকার। এইচ-১বি ভিসা নিয়ে যেসব বিদেশি কর্মী যান, তাদের বেতন বার্ষিক ৬০ হাজার ডলারের আশপাশে হয়। এখন প্রতিষ্ঠানগুলোকে আরও ১ লাখ ডলার সরকারকে দিলে, কর্মীদের বেতন কমতে পারে।

Tags: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

যাত্রাবাড়ীতে বাসার এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

Next Post

মালদ্বীপের বিমানবন্দরে বিপুল অর্থসহ বাংলাদেশি গ্রেপ্তার

Next Post
বাংলাদেশি মুদ্রা বিশাল পরিমাণে মালদ্বীপের বিমানবন্দরে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের বিমানবন্দরে বিপুল অর্থসহ বাংলাদেশি গ্রেপ্তার

গ্রামে বসে কৃষি কাজ করছেন তরুণ উদ্যোক্তা শহীদুল. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামে বসেই সফল তরুণ কৃষি উদ্যোক্তা শহীদুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT