চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প–শি ফোনালাপ: সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 25, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন ও মার্কিন প্রেসিডেন্টের ছবি, সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সোমবার ২৪ নভেম্বর সকালে বিস্তৃত বিষয় নিয়ে ফোনালাপ হয়েছে। দক্ষিণ কোরিয়ায় গত মাসে এই দুই নেতার বৈঠকের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

ফোনালাপের কয়েক ঘণ্টা পর ট্রাম্প দুই দেশের সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী বলে উল্লেখ করেন। তিনি জানান, ইউক্রেন যুদ্ধ, ফেন্টানিল পাচার, কৃষি খাতের চুক্তি এগুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে।

এছাড়া দুই পক্ষই একে অপরকে নিজ নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছে। ট্রাম্প বলেন, আমরা নিয়মিত যোগাযোগ রাখা জরুরি এ বিষয়ে দুই জনেই একমত হয়েছি।

তিনি জানান, আগামী এপ্রিলেই তিনি চীন সফর করবেন এবং বছরের শেষদিকে শি যুক্তরাষ্ট্রে আসবেন।

তাইওয়ান নিয়ে আলাপ হয়েছে কি না এ বিষয়ে ট্রাম্প কিছু বলেননি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শি ফোনালাপে ট্রাম্পকে বলেছেন যে দ্বীপটি চীনে ফিরে আসা যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ যা যুক্তরাষ্ট্র-চীন যৌথভাবে ফ্যাসিবাদ ও সামরিকতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ ছিল।

তাইওয়ান ইস্যুতে চীন যখন জাপানের সঙ্গে উত্তেজনার মুখোমুখি, তখন এই মন্তব্য আসে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি বলেছেন, তাইওয়ানে হামলা হলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।

চীনের দাবি অনুযায়ী, ফোনালাপে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রও বুঝতে পারে তাইওয়ান প্রশ্ন চীনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদিও যুক্তরাষ্ট্র তাইওয়ানের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি দেয় না, তবে দ্বীপটির সবচেয়ে বড় সমর্থক ও অস্ত্র সরবরাহকারী।

ফোনালাপ চলেছে এমন সময়ে যখন ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন উদ্যোগ নিয়েছে। চীন নিজেকে এ সংঘাতে নিরপেক্ষ বলে দাবি করে। ফোনালাপে শি বলেন, শান্তির পক্ষে যে কোনো প্রচেষ্টাকে তিনি সমর্থন করেন এবং সংকটের মূল কারণের সমাধানের আশা ব্যক্ত করেন।

এই ফোনালাপ আসে দুই নেতার দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকের প্রায় এক মাস পর। দ্বিপাক্ষিক বাণিজ্যযুদ্ধ আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি করায় বৈঠকে একটি প্রাথমিক সমঝোতা হয়। গত অক্টোবরে হওয়া সেই চুক্তিতে চীন এক বছরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে সীমাবদ্ধতা শিথিল করতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রও কিছু চীনা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেয় এবং চীন কয়েক মাস ধরে বন্ধ রাখা মার্কিন সয়াবিন কেনা পুনরায় শুরু করতে রাজি হয়।

ট্রাম্প জানান, তিনি ফেন্টানিল, সয়াবিন এবং অন্যান্য কৃষিপণ্যের বিষয়েও শির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমরা আমাদের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি করেছি এটি আরও ভালো হবে।

Tags: চীনচীনের প্রেসিডেন্ট শি জিনপিংফোনালাপযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
Previous Post

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ভারতে, একাধিক ফ্লাইট বাতিল

Next Post

সেন্টমার্টিন দ্বীপের মাস্টার প্ল্যান বিষয়ক মতামত পাঠানোর আহ্বান

Next Post
নদীর পাড়ে সবুজ ম্যানগ্রোভ গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিন দ্বীপের মাস্টার প্ল্যান বিষয়ক মতামত পাঠানোর আহ্বান

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো, কেন্দ্রস্থলে লতা ও শস্যের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT