চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মামলায় সাক্ষ্য দেবেন না ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 03, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ডোনাল্ড ট্রাম্প ও মেরি ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় সাক্ষ্য দেবেন না। ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নারী কলামিস্ট ই জিন ক্যারলকে ধর্ষণ করার অভিযোগে মামলাটি করেছেন ৭৯ বছরের এই কলামিস্ট।

বুধবার (৩ মে) জার্মানি সংবাদ মাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনটি বলা হয়, ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা গতকাল মঙ্গলবার ম্যানহাটনের ফেডারেল আদালতে বিচারের সময় এ কথা জানান।

মঙ্গলবার মার্কিন জেলা বিচারক লুইস কাপলান একাধিকবার ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনাকে জিজ্ঞাসা করেছিলেন যে, ট্রাম্প সাক্ষ্য দেবেন কিনা। পরে আইনজীবী বলেন, ‘ট্রাম্প সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকবেন। তিনি এই মামলায় সাক্ষী না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।’

৭৯ বছর বয়সী ক্যারলের দাবি, নব্বইয়ের দশকের মাঝামাঝি ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউতে একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে তাকে যৌন নির্যাতন করেন ট্রাম্প। অভিযোগ, ট্রাম্প মহিলাদের অন্তর্বাস উপহার দেয়ার বিষয়ে পরামর্শ চাওয়ার নাম করে একটি পোশাক পরিবর্তন করার কক্ষে (ট্রায়াল রুমে) ক্যারলকে ডেকে নিয়ে যান এবং সেখানেই তাকে ধর্ষণ করেন।

ক্যারলের আইনজীবী শন ক্রাউলি ম্যানহাটন আদালতকে বলেন, ‘ট্রায়াল রুমে ডেকে নিয়ে যাওয়ার পর ক্যারলের সাথে জোরজবরদস্তি শুরু করেন ট্রাম্প। ট্রাম্পের গায়ের জোরের কাছে পেরে ওঠেননি ক্যারল।’ ক্যারল নিজেও মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি প্রকাশ্যে এলে ক্যারল ‘মিথ্যা’ কথা বলছেন বলেও দাবি করেন ট্রাম্প। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট এই দাবিও করেন যে, ক্যারলের সাথে তার কখনো এমনটা ঘটেনি।

উল্লেখ্য, শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছিলেন ট্রাম্প। যদিও আপাতত তিনি পুলিশ এবং জেল হেফাজত এড়িয়েছেন। কিন্তু আমেরিকার আইন বলছে, শেষ পর্যন্ত সবক’টি অভিযোগে দোষী সাব্যস্ত হলে ১৩৬ বছর জেলে কাটাতে হতে পারে দেশের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে! পাশাপাশি, ব্যবসা-সংক্রান্ত জালিয়াতির অভিযোগে তাকে কয়েক দিন আগেই জিজ্ঞাসাবাদ করেন আমেরিকার এক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

Tags: ট্রাম্প
Previous Post

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন মামুনুল হক

Next Post

বাংলাদেশে অন্য ভাষার চলচ্চিত্র রাজত্ব করতে পারবে না: জয়

Next Post
বাংলাদেশে অন্য ভাষার চলচ্চিত্রের প্রভাব কমে যাচ্ছে, বলছেন জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অন্য ভাষার চলচ্চিত্র রাজত্ব করতে পারবে না: জয়

সোলায়মান আলী বলছেন, সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দিবো. Channel i News - চ্যানেল আই নিউজ

অপু বিশ্বাসের সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দিয়ে দিবো: সোলায়মান আলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT