চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন সামরিক ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়াতে চান ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 08, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৭ সালের জন্য মার্কিন প্রতিরক্ষা ব্যয় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়টাকে তিনি, ‘অত্যন্ত সমস্যাপূর্ণ এবং বিপজ্জনক সময়’ বলে অভিহিত করেছেন।

ডিসেম্বরে কংগ্রেস অনুমোদিত এ বছরের ৯০১ বিলিয়ন ডলারের বাজেটের চেয়ে ২০২৭ সালের বাজেট ৫০ শতাংশ বেশি হবে।

গতকাল বুধবার ৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, এটি আমাদের ‘ড্রিম মিলিটারি’ (স্বপ্নের সামরিক বাহিনী) তৈরিতে সাহায্য করবে, যা দীর্ঘদিন ধরেই আমাদের প্রাপ্য। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা আমাদের সব শত্রুর ক্ষেত্রেই নিরাপদ এবং সুরক্ষিত রাখবে।

পৃথক আরেকটি পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অন্যতম কন্ট্রাক্টর বা ঠিকাদার ও শেয়ারহোল্ডারদের টাকা দেওয়ার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি, যাতে সংস্থাগুলো দ্রুত অস্ত্র সরবরাহ করে এবং নতুন উৎপাদন কেন্দ্র তৈরি করে। ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান এবং রেথিয়নের শেয়ারের দাম পাঁচ শতাংশেরও বেশি বেড়েছে।

অর্থনীতিবিদরা আগেই সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের ব্যয় এবং আয়ের মধ্যে ব্যবধান অস্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। কিন্তু ট্রাম্প বলেছেন, শুল্কের মাধ্যমে অর্থ আনার কারণে ওয়াশিংটন তার প্রস্তাবিত এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট “সহজেই ছুঁতে” পারবে।

Tags: ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্র
Previous Post

খালেদা জিয়ার মৃত্যুতে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী ও কূটনীতিকদের শ্রদ্ধা

Next Post

ইরানের বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে তেহরানের প্রতিবাদ

Next Post
ছবি: সংগৃহীত

ইরানের বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে তেহরানের প্রতিবাদ

বিশ্বজয়ী নাজমুন নাহারের চোখে ভেনেজুয়েলা যেমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT