চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাল্টিমোরে সেনা মোতায়েনে ট্রাম্পের হুমকি : তীব্র হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 25, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প সেনা সমাবেশে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি

অপরাধ দমনে এবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার মধ্য দিয়ে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র হতে যাচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

জানা গেছে, ট্রাম্প এমন সময় সেনা মোতায়েনের এই হুমকি দিয়েছেন, যার কয়েক দিন আগে মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর মুর তাকে বাল্টিমোরে ‘সেফটি ওয়াক’ বা নিরাপত্তা পদযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন,  “যদি ওয়েস মুরের সাহায্যের প্রয়োজন হয়, যেমনটা লস অ্যাঞ্জেলেসের গ্যাভিন নিউসমের প্রয়োজন হয়েছিল, সেক্ষেত্রে আমি ‘সেনা’ পাঠাবো, যেভাবে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে এবং দ্রুতই অপরাধ দমন করবো।”

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে ঘিরে দেশটিতে বেশ সমালোচনা হচ্ছে।

ছবি: বিবিসি

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি তার বিরোধীপক্ষ ডেমোক্র্যাটিক পার্টির নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করতে দেখা যাচ্ছে।

দেশের ভেতরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সামরিক বাহিনীর সদস্যদের এভাবে ব্যবহার করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন ডেমোক্র্যাট নেতারা। একজন গভর্নর এটিকে “ক্ষমতার অপব্যবহার” বলেও অভিহিত করেছেন। যদিও শহরগুলোতে অপরাধ দমনের অংশ হিসেবেই সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডের প্রায় ১৭০০ সদস্যকে মোতায়েন করা হতে পারে।

গভর্নর মুর বরাবরই প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কড়া সমালোচক। অপরাধ দমনের নামে সেনা পাঠানোর যে হুমকি ট্রাম্প দিয়েছেন, সেটাকে “অজ্ঞতাপূর্ণ” বলে মন্তব্য করেছেন তিনি।

গভর্নর মুর বলেন, “কারণ তারা আমাদের রাস্তায় হাঁটেনি, তারা এখানকার মানুষের সঙ্গেও থাকেনি। ফলে তারা আমাদের সম্পর্কে বারবার এই ধরনের ভ্রান্ত ধারণা প্রচার করে মজা পাচ্ছে।”

সেনা পাঠানোর বিষয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার ট্রাম্প যে পোস্ট দিয়েছেন, সেটিকে গভর্নর মুরের নিরাপত্তা পদযাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

ওই আমন্ত্রণকে “জঘন্য ও উসকানিমূলক” বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প।

তিনি বলেন, “প্রেসিডেন্ট হিসেবে আমি চাইবো, আমার হাঁটতে যাওয়ার আগে তিনি সেখানকার অপরাধ দমন করুন।”

ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প ইতোমধ্যেই প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছেন।

ছবি: বিবিসি

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন অভিযান শুরু হওয়ার পর থেকে কয়েকশ মানুষকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ের এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ওয়াশিংটন ডিসি রীতিমত একটা নরকে পরিণত হয়েছিল, অভিযান শুরু করার পর ওয়াশিংটন ডিসি এখন পুরোপুরি নিরাপদ।”

এদিকে, পেন্টাগন জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা সৈন্যরা আগে নিরস্ত্র অবস্থায় থাকলেও এখন তাদের সঙ্গে অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়েছে।

যদিও রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন ডিসিতে পাঠানো ওইসব সেনারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের অভিযানে অংশ নিতে শুরু করেননি।

তারা বর্তমানে স্থানীয় গুরুত্বপূর্ণ ভবনগুলোর কাছে অবস্থান নিয়েছেন।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশের (এমপিডিসি) প্রকাশিত তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০২৩ সালে সেখানে অপরাধের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বছরখানেকের মধ্যেই সেটি আবারও কমে আসে।

২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে অপরাধের হার শহরটির গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

২০২৫ সালের প্রাথমিক তথ্যে দেখা গেছে, শহরটিতে অপরাধ প্রবণতা আরও কমছে।

এর মধ্যে চলতি বছরের গত আট মাসে সহিংস অপরাধ গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ এবং ছিনতাই-ডাকাতির ঘটনা ২৮ শতাংশ কমেছে।

ওয়াশিংটন ডিসির মতো নিউইয়র্ক ও শিকাগোতেও সেনা মোতায়েন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাট নেতারা অবশ্য সেটার তীব্র বিরোধিতা করেছেন।

শিকাগোতে সেনা পাঠানোর যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট দিয়েছেন, সেটিকে রীতিমত “ক্ষমতার অপব্যবহার” বলে বর্ণনা করেছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার।

ডেমোক্র্যাটিক হাউসের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিজ বলেছেন, বাল্টিমোর বা শিকাগোতে সেনা পাঠানোর কোনো আইনগত বৈধতা ট্রাম্পের নেই।

বাল্টিমোরে গত ৫০ বছরের মধ্যে এবার সবচেয়ে কম খুনের ঘটনা ঘটেছে জানিয়ে জেফ্রিজ অভিযোগ করেছেন যে, অপরাধ কমে যাওয়ার পরও সেই বাস্তবতা উপেক্ষা করে ট্রাম্প ‘কৃত্রিম সংকট’ তৈরি করতে চাচ্ছেন।

চলতি সপ্তাহের শুরুতে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও শার স্কুলের যৌথ এক জরিপে দেখা গেছে, শহরের বাসিন্দারা সেনা মোতায়েনের বিষয়টি পছন্দ করছেন না।

জরিপে অংশ নেওয়া প্রায় ৮০ শতাংশ বাসিন্দাই শহরে ফেডারেল ও ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন এবং পুলিশি কড়াকড়ির বিপক্ষে মত দিয়েছেন।

Previous Post

ভারতে এক ম্যাচ খেলতে ১৮০ কোটি নিচ্ছে মেসিদের আর্জেন্টিনা

Next Post

আসছে অপুর সেই ভাইরাল শোয়ের দ্বিতীয় পর্ব

Next Post
অপুর ছবি, তিনি রেডিও স্টুডিওতে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে অপুর সেই ভাইরাল শোয়ের দ্বিতীয় পর্ব

বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জীবন বাঁচাতে সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের জীবন বাঁচাতে সীমান্ত খুলে দিয়েছিলো বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT