চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 অপরাহ্ন 17, আগস্ট 2026
in আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ছবি ও হরমুজ প্রণালির মানচিত্র, সামরিক উত্তেজনা বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত ও কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওমান বাধা দিলে দেশটিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে’।

ট্রাম্পের এই হুমকি এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসছে। একই সময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ও ওমানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

এনডিটিভি-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানি কূটনীতিকরা ওমানের কর্মকর্তাদের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যবস্থাপনার জন্য একটি অন্তর্বর্তী সমঝোতা নিয়ে আলোচনা করছেন। এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের বড় একটি অংশ পরিচালিত হয়।

ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার প্রসঙ্গও তোলেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যোগাযোগের জন্য একটি গোপন যোগাযোগব্যবস্থা বা ব্যাকচ্যানেল চালু রয়েছে। তবে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করছে না বলেও তিনি জানিয়েছেন।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এই জলপথ ঘিরে যুক্তরাষ্ট্র, ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা আন্তর্জাতিক বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এদিকে ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতা চূড়ান্ত করার পথে রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর মধ্যেই ট্রাম্পের হুমকি নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টহরমুজ প্রণালী
Previous Post

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

Next Post

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

Next Post
চারজন ব্যক্তি একটি টেবিলের পাশে দাঁড়িয়ে আছেন, পেছনে ব্যানার রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

তারেক রহমান ভক্তের ব্যানার দেখে থামলেন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT