চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 পূর্বাহ্ন 20, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প pointing finger in a formal setting. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইরানকে যেকোনো ধরনের সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশকে বড় ধরনের অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ২০ আগস্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সে তথ্যটি জানান। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানকে ‘যেকোনো ধরনের লাইফলাইন’ বা টিকে থাকার সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে বা কোন কোন দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানকে যেকোনো ধরনের সহায়তা দিলে ওই দেশকেও ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ মোকাবিলা করতে হবে।

ট্রাম্প তার বার্তায় ইরানের বিরুদ্ধে ‘নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’ চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। প্রায় ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে।

তবে ট্রাম্পের হুঁশিয়ারির আওতায় কোন কোন দেশ পড়তে পারে, তা স্পষ্ট নয়। এমনকি ইরানের সঙ্গে শান্তি আলোচনা বা মধ্যস্থতায় যুক্ত থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ক্ষেত্রেও এ হুমকি প্রযোজ্য হতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের অর্থনীতির ক্ষেত্রে চীনের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। কেপলার ডেটা অনুযায়ী, ইরান থেকে সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের ৮০ শতাংশের বেশি চীন কিনে থাকে। ফলে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এদিকে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতোমধ্যে বড় পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, বাণিজ্যিক লেনদেন ও আর্থিক লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে।

ইরানকে ঘিরে সামরিক ও অর্থনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালিতেও। এই জলপথ দিয়ে যুদ্ধের আগে বিশ্বের বাণিজ্যিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। বর্তমানে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় অনেক জাহাজ মালিক এই পথ এড়িয়ে চলছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এর আগে এপ্রিল ও জুনে দুবার যুদ্ধবিরতির ঘোষণা হলেও তা দ্রুত ভেঙে পড়ে। ফলে সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফেরানোর প্রচেষ্টা এখনো অনিশ্চিত।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টহরমুজ প্রণালী
Previous Post

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

Next Post

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

Next Post
ডোনাল্ড ট্রাম্প ও ইমাম আলী মুহাম্মদ আল-খেলাফি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

ডোনাল্ড ট্রাম্প ও জেলেন স্কি বৈঠকরত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT