চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 পূর্বাহ্ন 26, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশভোজে যোগ দিয়ে গণমাধ্যমের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি রাজনৈতিক মতপার্থক্য সহিংসতার মাধ্যমে নয়, মুক্ত ও প্রাণবন্ত বিতর্কের মাধ্যমে সমাধানের আহ্বানও জানান।

শনিবার (২৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিন মাস আগে ওয়াশিংটনে নৈশভোজের আগমুহূর্তে সংঘটিত গুলির ঘটনার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুনঃনির্ধারিত এই আয়োজন ওয়াশিংটন হিলটনের পরিবর্তে ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক টাইমস, সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং কয়েকটির বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থাও নিয়েছেন।

শুরুতে হালকা মেজাজে বক্তব্য দিয়ে ট্রাম্প বলেন, ‘দ্বিতীয়বার সবসময়ই ভালো হয়। তিনি আরও বলেন, তিনি ‘সংবাদমাধ্যমের বেশিরভাগকেই’ সম্মান করেন। তবে কিছুক্ষণ পরই তার বক্তব্যের সুর বদলে যায়। তিনি মূলধারার গণমাধ্যমকে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগে আক্রমণ করেন এবং উপস্থিত অনেক সাংবাদিককে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত বলে কটাক্ষ করেন।

ট্রাম্প বলেন, এটি সম্ভবত ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে আক্রান্ত মানুষের সবচেয়ে বড় সমাবেশ। মাঝে মাঝে সত্যিই মনে হয়, আপনাদের কেউ কেউ আমাকে পছন্দ করেন না। ভাষণের একপর্যায়ে তিনি রসিকতা করে বলেন, তিনি ক্ষমতা ছাড়ার পর সংবাদমাধ্যম ‘দেউলিয়া হয়ে যাবে’, কারণ তখন ‘সংবাদ দেওয়ার মতো কেউ থাকবে না।’

এছাড়া ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি টুপি পরে তিনি আবারও তৃতীয় ও পরে ‘চতুর্থ মেয়াদে’ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে রসিকতা করেন। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারেন না। ভাষণে ট্রাম্প কয়েকজন সাংবাদিককে ব্যক্তিগতভাবেও সমালোচনা করেন। তার প্রায় এক ঘণ্টার বক্তব্যে ডেমোক্র্যাট রাজনীতিক ও বিভিন্ন তারকাকেও নিশানা করা হয়।

ট্রাম্প বলেন, আমরা মতপার্থক্য গুলির মাধ্যমে নয়, বরং খোলামেলা ও জোরালো বিতর্কের মাধ্যমে নিষ্পত্তি করি। বন্দুক হাতে কোনো উন্মাদ ব্যক্তি এটি কখনোই বদলে দিতে পারবে না। অনুষ্ঠানে এপ্রিলের গুলির ঘটনায় সাহসিকতার জন্য ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তা ভিক্টর গঞ্জালেজকে সম্মাননা দেন ট্রাম্প। ডব্লিউএইচসিএর বিদায়ী সভাপতি উইজিয়া জিয়াং জানান, আগামী বছরের নৈশভোজ আবারও ওয়াশিংটন হিলটনে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, একটি সহিংস ঘটনা সংবাদপত্রের স্বাধীনতা উদযাপনের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে থামিয়ে দিতে পারে না।

এবারের অনুষ্ঠান ছিল আগের তুলনায় অনেক ছোট পরিসরের। এপ্রিলের নির্ধারিত অনুষ্ঠানে যেখানে দুই হাজারের বেশি অতিথির উপস্থিতির কথা ছিল, সেখানে পুনঃনির্ধারিত নৈশভোজে অংশ নেন প্রায় ৭০০ জন। নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজিরবিহীন। হোটেল ঘিরে একাধিক সড়ক বন্ধ রাখা হয়। মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্য। অতিথিদের কিউআর কোড ও পরিচয়পত্র যাচাই করে দুই দফা নিরাপত্তা তল্লাশির পর প্রবেশের অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, এপ্রিলের গুলির ঘটনার সন্দেহভাজন ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনার পর থেকেই হোয়াইট হাউস ও সংবাদমাধ্যম-সংশ্লিষ্ট অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Tags: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসংবাদমাধ্যমহোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন
Previous Post

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

Next Post

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

Next Post
ফারুকী ছবি, বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতি ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৩ সরকারকে শপথ পড়ানো রাষ্ট্রপতির ঘটনাবহুল দিনগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT