চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 19, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের ছবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির নথিপত্র চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার ১৯ আগস্ট সংবাদমাধ্যম বিবিসি’র সূত্রে জানা যায়, সকালে কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। এর মাত্র দুই ঘণ্টারও কম সময় আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কানাডা ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি থাকায় শুল্ক কার্যকর স্থগিত করা হয়েছে।

ট্রাম্প বলেন, কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছি। কারণ নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে কানাডা ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন। এক্সে প্রকাশিত এক চিঠিতে তিনি বলেন, উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যদিও গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনও বাকি রয়েছে।

গত জুলাই থেকে দুই দেশের বাণিজ্য আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছিল। ট্রাম্পের নির্ধারিত ১৯ আগস্টের সময়সীমার আগে দুই দেশের বাণিজ্য কর্মকর্তারা তীব্র আলোচনায় যুক্ত ছিলেন। এ সপ্তাহে ট্রাম্প ও কার্নি দুইবার ফোনে কথা বলেছেন।

আলোচনার অন্যতম বড় বিষয় হলো যুক্তরাষ্ট্রের আরোপ করা গাড়ি আমদানি শুল্ক। আলোচনায় যুক্তরাষ্ট্রের গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার বিষয়টি উঠে এসেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে কোন কোন গাড়ি এই ছাড়ের আওতায় থাকবে, তা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে, যেসব গাড়িতে বেশি পরিমাণে মার্কিন তৈরি যন্ত্রাংশ রয়েছে, মূলত সেগুলোই শুল্ক ছাড় পাক।

এ ছাড়া কানাডার বিভিন্ন প্রদেশে মার্কিন মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞাও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। গত বছর ট্রাম্পের শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি প্রদেশ মার্কিন মদ বিক্রি বন্ধ করে দেয়। তবে কানাডায় মদ বিক্রির বিষয়টি প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণে থাকায় নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধানমন্ত্রী কার্নিকে প্রাদেশিক নেতাদের সমর্থন নিতে হবে।

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানিয়েছেন, ‘ন্যায্য চুক্তি’ হলে তিনি মার্কিন মদ বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে রাজি আছেন।

প্রস্তাবিত চুক্তিতে মার্কিন পণ্যের জন্য কানাডার বাজারে ব্যাপক প্রবেশাধিকার, অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত অঙ্গীকার এবং ডিজিটাল বাণিজ্যে সমন্বয়ের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়।

ট্রাম্প আরও বলেছেন, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে বহু আলোচিত কিস্টোন এক্সএল তেল পাইপলাইন প্রকল্প পুনরুজ্জীবিত হতে পারে। আলবার্টা থেকে যুক্তরাষ্ট্রে তেল পরিবহনের জন্য প্রস্তাবিত এই পাইপলাইনটির দৈনিক সক্ষমতা প্রায় ৮ লাখ ৩০ হাজার ব্যারেল। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের প্রশাসন প্রকল্পটি আটকে দিয়েছিল। পরিবেশবাদী ও আদিবাসী গোষ্ঠীগুলোও দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছে।

নতুন শুল্ক আরোপের কথা ছিল কানাডার বিভিন্ন পণ্যে। এর মধ্যে রয়েছে ওয়াইন, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক ও হকি সরঞ্জাম। এর বাইরে কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম, গাড়ি এবং কাঠজাত পণ্যের ওপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের শুল্ক রয়েছে।

অন্যদিকে কানাডা চাইছে এসব গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে দিক বা প্রত্যাহার করুক। যুক্তরাষ্ট্র কানাডার কাছ থেকে পাল্টা শুল্ক প্রত্যাহার, দুগ্ধজাত পণ্যে মার্কিন চিজ উৎপাদকদের জন্য বাজার আরও উন্মুক্ত করা এবং মার্কিন মদ বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো ছাড় চাইছে।

ট্রাম্প ক্ষমতায় ফেরার পর গত বছরের জানুয়ারি থেকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। তার ব্যাপক শুল্কনীতি কানাডা ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এর মধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সও দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, উচ্চ শুল্ক দুই দেশের অর্থনীতির ক্ষতি করবে, মার্কিন পরিবারগুলোর ব্যয় বাড়াবে, গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থায় আরও বিঘ্ন ঘটাবে এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতায় বাণিজ্যনির্ভর প্রায় ১ কোটি ৩০ লাখ মার্কিন চাকরিকে ঝুঁকিতে ফেলতে পারে।

Tags: ডোনাল্ড ট্রাম্পবাণিজ্য চুক্তিযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনশুল্ক স্থগিত
Previous Post

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

Next Post

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

Next Post
সংযুক্ত আরব আমিরাতের সরকারী ভবন, সংক্ষিপ্ত ও আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আনুষ্ঠানিকতা চলাকালে চ্যানেল আই অনলাইন স্টেজে দর্শক ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT