চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের কড়া সমালোচনা করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 13, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও ইউক্রেনের কড়া সমালোচনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোয় ইউক্রেনের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিএনএন জানিয়েছে, টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হামলাকে পাগলামি বলে আখ্যা দেন। ট্রাম্প বলেন, রাশিয়ার কয়েকশ মাইল গভীরে ক্ষেপণাস্ত্র হামলা করা পুরোপুরি পাগলামি। এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এতে শুধু যুদ্ধ আরও তীব্র হবে।

তিনি বলেন, আমি এই বিষয়ে খুব তীব্রভাবে একমত নই।  আমরা কেন এটা করছি? আমরা শুধু এই যুদ্ধকে বাড়িয়ে দিচ্ছি এবং এটাকে আরও খারাপ করে তুলছি।

যদিও ট্রাম্প ইউক্রেনের এই সামরিক কৌশলের কড়া সমালোচনা করেছেন তবে স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি ইউক্রেনকে সমর্থন ছেড়ে দেওয়ার পক্ষে নন। তার ভাষায়, যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো একটি চুক্তিতে পৌঁছানো। আর তা করতে হলে কোনো পক্ষকে পুরোপুরি ত্যাগ করা যাবে না।

তবে তিনি তার সম্ভাব্য পরিকল্পনার বিস্তারিত প্রকাশে সতর্কতা অবলম্বন করেছেন। তার মতে, এই পরিকল্পনা আগে থেকেই জানালে এর কার্যকারিতা হারানোর ঝুঁকি থাকবে। তিনি বলেন, সাহায্য করার জন্য তার কাছে দারুণ একটি পরিকল্পনা আছে। কিন্তু তিনি যদি এখন সেটি প্রকাশ করে দেন তাহলে সেটা প্রায় অর্থহীন একটি পরিকল্পনায় পরিণত হবে।

Tags: ইউক্রেনট্রাম্পসমালোচনা’
Previous Post

যেসব সিনেমা হলে মুক্তি পেল ফারুকীর ‘৮৪০’

Next Post

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন

Next Post
বাংলাদেশের স্কুলে এসএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন

ধোঁয়ায় ঢাকা চুয়াডাঙ্গার রাস্তা, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, বিপর্যস্ত জনজীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT