চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩ দিন পর ফান্ডিং বিল স্বাক্ষর ট্রাম্পের, শেষ হলো আমেরিকার শাটডাউন

পান্না আক্তার by পান্না আক্তার
11:54 পূর্বাহ্ন 16, নভেম্বর 2025
in আন্তর্জাতিক, ভিডিও নিউজ
A A

আমেরিকার ৪৩ দিনের দীর্ঘ শাটডাউন শেষ হলেও দেশ এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। সরকারি দপ্তরগুলো খোলার পরও কাজ হচ্ছে খুব ধীরে। ট্যাক্স, ভিসা, পাসপোর্টসহ সাধারণ সেবাগুলোতে মানুষের ভোগান্তি কমেনি বরং বাড়ছে। শাটডাউনের সময় অনেক সরকারি কর্মী বেতন না পেয়ে আর্থিক চাপে পড়েছিলেন কেউ কেউ আবার চাকরি ছেড়ে দেওয়ায় এখন দপ্তরগুলোতে কর্মী-সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে।

মুলত যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ১ অক্টোবর থেকে শাটডাউন শুরু হয়, এর পেছনে কারণ ছিল কংগ্রেস সময়মতো বাজেট অনুমোদন করতে পারেনি। প্রায় ৪৩ দিন পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফান্ডিং বিল স্বাক্ষর করেছেন, যার ফলে সরকারি কাজ পুনরায় চালু হয়েছে।

যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বিমান চলাচলে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মী কম থাকায় ফ্লাইট দেরি, বাতিল এবং চেক-ইন লাইনে ভিড় বাড়ছে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে। অর্থনীতিতেও চাপ পড়ছে—মুদ্রাস্ফীতি, বাণিজ্য ও চাকরিসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো প্রকাশ না হওয়ায় বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুধু তাই নয়, সরকারি প্রকল্প, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা খাতের কাজও ধীর হয়ে গেছে।

সবচেয়ে বড় উদ্বেগ হলো এই পরিস্থিতি কেবল সময়িক ভাবে থেমে আছে। কারণ, কংগ্রেস এখন যে অর্থ বরাদ্দ দিয়েছে তা অস্থায়ী। কয়েক মাস পরই আবার বাজেট অনুমোদন নিয়ে তীব্র সংকট তৈরি হতে পারে। অর্থাৎ শাটডাউনের দুঃস্বপ্ন যে আবার ফিরে আসবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এই অনিশ্চয়তার ছায়া এখন পুরো দেশে। সরকারি কার্যক্রম থেকে শুরু করে অর্থনীতি, ভিসা-ইমিগ্রেশন প্রক্রিয়া, এমনকি জাতীয় নিরাপত্তা পর্যন্ত এর প্রভাব পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে, আর সামনে কী অপেক্ষা করছে, তা নিয়ে পুরো দেশজুড়ে রয়েছে এখনো অনিশ্চয়তা।

Tags: ট্রাম্প
Previous Post

রাজধানীর হাতিরঝিলে উল্টো পথে যানবাহন চলাচল যেন অভ্যাসে পরিণত হয়েছে

Next Post

পর্যটন শিল্পকে অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করতে চায় সৌদি আরব

Next Post
সৌদি আরবের পর্যটন শিল্পকে অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করতে চায় সৌদি সরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন শিল্পকে অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করতে চায় সৌদি আরব

অস্ট্রেলিয়ার এমপিদের কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টে যা বললেন তারেক রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার এমপিদের কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টে যা বললেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT