চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ লাখ ৩০ হাজার অভিবাসীর আইনি মর্যাদা বাতিল করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 22, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্য ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ট্রাম্পের অভিবাসননীতির কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ২১ মার্চ মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অভিবাসীকে ২৪ এপ্রিলের আগে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা এই নির্দেশনা মানতে ব্যর্থ হয়, তাহলে তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে।

ট্রাম্প অভিবাসননীতিতে কঠোর অবস্থান নিয়ে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্পের দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এ জন্য তিনি ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন।

এর আগে, ট্রাম্প ৬ মার্চ জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কি না, সে বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেবেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে।

বাইডেন ২০২২ সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং ২০২৩ সালে তা কিউবা, হাইতি ও নিকারাগুয়ায়ও সম্প্রসারিত হয়। তার প্রশাসন এসব দেশের অভিবাসীদের উচ্চমাত্রার অবৈধ প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চার দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল।

অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন নতুন কিছু আইনি পথ চালু করেছিল, যার মধ্যে সীমান্ত পারাপারে কড়াকড়িও ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে প্যারোল সুবিধাভোগী প্রায় ৫ লাখ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন। তবে তাদের মধ্যে কতজন ইতিমধ্যে অন্য কোনো আইনি মর্যাদা পেয়েছেন বা সুরক্ষা লাভ করেছেন, তা স্পষ্ট নয়।

সোমবার ফেডারেল রেজিস্ট্রারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে। গত জানুয়ারিতে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের নীতি অনুসারে, যুক্তরাষ্ট্রে দুই বছরের কম সময় ধরে বসবাসরত নির্দিষ্ট কিছু অভিবাসীর ক্ষেত্রে দ্রুত নির্বাসন (এক্সপেডাইটেড রিমুভাল) প্রক্রিয়া প্রয়োগ করা যেতে পারে।

Tags: ট্রাম্প
Previous Post

টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় বাড়ছে কুলের আবাদ

Next Post

২০২৪ সালে সর্বোচ্চ অভিবাসী মৃত্যুর রেকর্ড: আইওএম

Next Post
অভিবাসী যাত্রীরা সমুদ্রে নৌকায় ভ্রমণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালে সর্বোচ্চ অভিবাসী মৃত্যুর রেকর্ড: আইওএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাদের প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাবকে অযৌক্তিক বলে মনে করে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT