চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি, হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 26, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রাজধানী ওয়াশিংটনের এক হোটেলে অনুষ্ঠিত সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে হোটেলের বলরুমের বাইরে নিরাপত্তা তল্লাশি এলাকায় বন্দুকধারীকে আটক করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। গুলির শব্দ শোনা মাত্রই তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা সদস্যরা আমন্ত্রিত অতিথিদের পাশ কাটিয়ে ছুটে যান। বিশৃঙ্খল পরিস্থিতিতে উপস্থিত অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারে হামলাকারীর প্রথম ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যায়, ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটনের সিঁড়ির কাছে আইনশৃঙ্খলা বাহিনী তাকে মাটিতে চেপে ধরেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই ছবি শেয়ার করেন। সেখানে হামলাকারীকে শার্টবিহীন অবস্থায় হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে ফেলে রাখা দেখা যায়।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাকারী ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন, যার বাড়ি ক্যালিফোর্নিয়ার টরেন্সে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং তাকে সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত নিষ্ক্রিয় করে। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে তিনি প্রাণে বেঁচে যান।

ট্রাম্প বলেন, এক ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে ঢোকার চেষ্টা করেছিল। সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা তাকে দমন করেছে। একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও ভেস্ট তাকে রক্ষা করেছে।

তিনি আরও জানান, খুব শিগগিরই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হবে।

সন্দেহভাজনকে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাসায় তল্লাশি চলছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হুমকি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হবে।

Tags: গুলিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পহোয়াইট হাউস
Previous Post

ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

Next Post

১১ ম্যাচ অপরাজিত মিয়ামি, নিউ ইংল্যান্ডের বিপক্ষেও ড্র

Next Post

১১ ম্যাচ অপরাজিত মিয়ামি, নিউ ইংল্যান্ডের বিপক্ষেও ড্র

ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT