চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্তি হিসেবে ‘নিঃশর্ত মুক্তি’ পেলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 পূর্বাহ্ন 11, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ছবি, তিনি একটি কোট ও টাই পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দণ্ডাদেশ হিসেবে ‘নিঃশর্ত মুক্তি’ দিয়েছেন দেশটির আদালত।

বিবিসি জানিয়েছে, দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। শপথ গ্রহণের আগেই তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করলেন আদালত।

স্থানীয় সময় শুক্রবার ১০ জানুয়ারি এই রায় দিয়েছেন বিচারক। মামলার বিচারক জুয়ান মেরচান আগেই বলেছেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কোনো ইচ্ছা রাখেন না এবং সম্ভবত তাকে শর্তহীন মুক্তি দেবেন। এর ফলে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও কোনো কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণ আরোপ করা হবে না।

নিউইয়র্কে এই দণ্ডের অর্থ হলো ট্রাম্প পর্ন তারকাকে ঘুষ দেওয়ার যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন, সেটি থাকবে। তবে তাকে কোনো ধরনের কারাদণ্ড বা জরিমানা করা হবে না। এ ছাড়া আদালতের দণ্ডাদেশের প্রতি তাকে সম্মান জানাতে হবে।

ট্রাম্প ২০২৩ সালের মে মাসে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন, যেখানে তিনি ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার প্রদান করার তথ্য গোপন করার অভিযোগে অভিযুক্ত হন।

২০১৬ সালের নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। এই নারীর অভিযোগ ২০০৬ সালে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন ট্রাম্প। তবে আদালতে ট্রাম্প অভিযোগ অস্বীকার করে দাবি করেন তিনি অন্যায়ের শিকার হয়েছেন।

Tags: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

১০ জেলায় বইছে তীব্র শৈত্যপ্রবাহ

Next Post

রাষ্ট্রীয় ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ৩৩ নতুন মহাব্যবস্থাপক

Next Post
বাংলাদেশ সরকারের সরকারী লোগো, কেন্দ্রীয় সরকারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ৩৩ নতুন মহাব্যবস্থাপক

ফরিদপুরে যুবককে তুলে নিয়ে হত্যা, প্রতিবাদে এলাকাবাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে যুবককে তুলে নিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT