আলাস্কায় প্রায় তিন ঘণ্টার বৈঠকের পরও ইউক্রেন যুদ্ধ বন্ধে কোন সিদ্ধান্ত বা চুক্তিতে পৌঁছাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প বলেছেন, চুড়ান্ত শান্তিচুক্তির আগে কোনো অন্তর্বর্তী চুক্তি হবে না। ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসন চান পুতিন। ওদিকে যুদ্ধে বিরতি নয় স্থায়ী শান্তি চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।








