চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউসে বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসায় ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও জেলেনস্কি বৈঠকের আগে একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আজ আলোচনায় বসার আগে তার প্রশংসা করে বলেছেন, জেলেনস্কির প্রতি তার অনেক সম্মান আছে।

আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী, ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক চুক্তির বিষয়ে আজ দুই দেশের প্রেসিডেন্টের একসাথে হোয়াইট হাউজে বসার কথা।

ডোনাল্ড ট্রাম্পের কাছে বিবিসির তরফ থেকে জানতে চাওয়া হয়, সম্প্রতি জেলেনস্কিকে স্বৈরশাসক বলার কারণে তিনি ক্ষমা চাইবেন কি না। তার উত্তরে তিনি বলেন, তিনি বিশ্বাস করতে পারছেন না যে তিনি এই কথা বলেছেন। সেইসাথে, তিনি এসময় জেলেনস্কিকে খুব সাহসী বলেও অভিহিত করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার পর ডোনাল্ড ট্রাম্প এসব বলছিলেন। তিনি আশা করছেন যে ভলোদিমির জেলেনস্কির সাথে তার আসন্ন বৈঠক খুব ভালো হবে এবং বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

তবে আগে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করে বলেছিলেন, আপনি তিন বছর ধরে সেখানে আছেন। আপনার এটি শেষ করা উচিৎ ছিল… এটি শুরুই করা উচিৎ ছিল না। আপনি একটি চুক্তি করতে পারতেন।

Tags: জেলেনস্কিট্রাম্প
Previous Post

গণমাধ্যমে স্টামফোর্ডের শিক্ষার্থীদের সাফল্য, ক্যাম্পাসে মিলনমেলা আয়োজিত

Next Post

কানাডার অন্টারিওতে আগাম প্রাদেশিক নির্বাচন

Next Post
বাংলাদেশি-অভিবাসী নারীদের প্রাদেশিক নির্বাচনের জন্য সমর্থন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার অন্টারিওতে আগাম প্রাদেশিক নির্বাচন

সংগীতশিল্পী ফেরদৌস আরা'কে একুশে পদক প্রাপ্তির সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদক প্রাপ্তি উপলক্ষে সংগীতশিল্পী ফেরদৌস আরা'কে সংবর্ধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT