চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 পূর্বাহ্ন 21, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও নেতানিয়াহু একসঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র মধ্যে মতপার্থক্যের খবর প্রকাশ পেয়েছে।

বৃহস্পতিবার ২১ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইরানকে ঘিরে কৌশল নির্ধারণে দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে বিমান হামলা পুনরায় শুরু করার পক্ষে জোর দেন। অন্যদিকে ট্রাম্প যুদ্ধের পথে ফেরার আগে কূটনৈতিক আলোচনাকে আরও সময় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অ্যাক্সিওস-এর প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, সম্ভাব্য হামলা স্থগিত করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে যাওয়া উচিত ছিল। ইসরায়েলি সূত্রগুলোর দাবি, ফোনালাপের পর নেতানিয়াহু চরম হতাশ ও ক্ষুব্ধ ছিলেন। একজন মার্কিন কর্মকর্তা বলেন, ফোন কলের পর বিবির (নেতানিয়াহু) মেজাজ খুব খারাপ ছিল।

তবে ট্রাম্প মনে করছেন, এখনও আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। সূত্রের বরাতে জানা যায়, মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান একটি ‘অভিপ্রায়পত্র’ বা সমঝোতার কাঠামো নিয়ে কাজ করছে, যাতে যুক্তরাষ্ট্র ও ইরান আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে পারে। এরপর ৩০ দিনের আলোচনা পর্বে ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী উন্মুক্ত রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে দুই দেশের পরিকল্পনায় ঐক্যের বার্তা দেন। তিনি বলেন, ইরান ইস্যুতে নেতানিয়াহু ‘আমি যা চাইব তাই করবেন’, একইসঙ্গে দুজনের সম্পর্ককে ‘ভালো’ বলেও উল্লেখ করেন।

এদিকে উপসাগরীয় মিত্রদের অনুরোধে ট্রাম্প সম্প্রতি ইরানে সম্ভাব্য সামরিক অভিযান স্থগিত করেন বলে জানা গেছে। আলোচনায় অগ্রগতি আনতে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও মিশর-সহ একাধিক আঞ্চলিক পক্ষ মধ্যস্থতায় যুক্ত রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা তাদের ‘১৪ দফা প্রস্তাব’-এর ভিত্তিতে চলছে। একইসঙ্গে তারা শর্ত দিয়েছে-যুক্তরাষ্ট্রকে ইরানি জাহাজ জব্দ বন্ধ করতে হবে এবং ইসরায়েলকে লেবাননে সামরিক অভিযান থামাতে হবে।

তবে কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও, নতুন প্রস্তাবে তেহরান রাজি হবে কি না এবং দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারবে কি না—তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলের প্রধানমন্ত্রীডোনাল্ড ট্রাম্পবেনিয়ামিন নেতানিয়াহুমার্কিন প্রেসিডেন্ট
Previous Post

‘সহিংসতাকে পুরস্কৃত করা হচ্ছে’, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পুলিশের মামলা

Next Post

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

Next Post
জনগণ ঈদগাহে ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

সাতক্ষীরায় উপকূলীয় মাটিতে আঙুর চাষে সফলতা, কৃষকের প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় উপকূলীয় মাটিতে বানিজ্যিকভাবে আঙুর চাষে সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT