চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইং স্টেটগুলোতে এগিয়ে ট্রাম্প, জিততে কার কতো দরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 06, নভেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
ট্রাম্পের জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের জন্য উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ফলাফল প্রকাশ হতে শুরু করেছে। বুথ ফেরত জরিপে দেখা গেছে, দোদুল্যমান রাজ্য বা সুইং স্টেটগুলোতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির খবর বলছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্য তিনটিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অ্যারিজোনা এবং উইসকনসিন, নেভাডা ও মিশিগানেও এগিয়ে রিপাবলিকান প্রার্থী। তবে রাজ্য চারটিতে কমলা হ্যারিসের সঙ্গে তার ভোট ব্যবধান খুবই কম।

বিবিসির পরিসংখ্যান বলছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দল এরই মধ্যে ২৪৬টি ইলেক্ট্রোরাল ভোট নিশ্চিত করেছে। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ইলেক্ট্রোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ‘ম্যাজিক সংখ্যা (২৭০)’ স্পর্শ করতে ট্রাম্পের দরকার মাত্র ২৪টি ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে কমলার দরকার ৮৩টি ইলেকটোরাল কলেজ ভোট।

অন্য রাজ্যগুলোর মধ্যে এখন পর্যন্ত আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসৌরি, মিসিসিপি, মন্টানা, নর্থ ডাকোটা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, দক্ষিণ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, উটাহ, ওয়েস্ট ভার্জিনিয় ও ওয়াইমিংয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে কমলা হ্যারিস কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, নিউ জার্সি, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ভার্মন্টে জয় লাভ করেছেন।

Tags: ট্রাম্পযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
Previous Post

শীতের শি‌শিরে শ্রীমঙ্গলের ‘দা‌র্জিলিং টিলা’

Next Post

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪: এ পর্যন্ত ভোট গণনায় এগিয়ে ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী নির্বাচনী অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪: এ পর্যন্ত ভোট গণনায় এগিয়ে ট্রাম্প

দুই নারী শিশুর ডেলিভারির পর তাদের দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্ট্রাসনোগ্রামে দেখিয়েছিল দুই শিশু, ডেলিভারি হলো তিনজনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT