চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মসমর্পণের জন্য প্রস্তুত হচ্ছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 01, এপ্রিল 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের মুখের ছবি, পটভূমিতে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক পর্নো তারকাকে সম্পর্কের কথা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার মামলায় আত্মসমর্পণের জন্য প্রস্তুত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আদালতে উপস্থিত হবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন, তার হাতে হাতকড়া থাকবে না। ট্রাম্প মামলায় দায় স্বীকার তো করবেনই না, উল্টো মামলার বৈধতা নিয়ে জোরালোভাবে আপত্তি তোলা হবে বলেও জানিয়েছে তার আইনি দল।

২০০৬ সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল বলে বরাবরই দাবি করে আসছেন সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পও বরাবরই এই দাবি অস্বীকার করেছেন। এর ১০ বছর পর ২০১৬ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচন করবেন তখন স্টর্মি ড্যানিয়েলস মিডিয়ার কাছে সম্পর্কের ব্যাপারে মুখ খুলতে চান। মুখ বন্ধ করাতে আইনজীবীর মাধ্যমে ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন ট্রাম্প। এভাবে অর্থ প্রদান আইনের দৃষ্টিতে অবৈধ নয়। তবে বিপত্তি বাঁধার কারণ, ট্রাম্প ওই ১ লাখ ৩০ হাজার ডলারকে আইনি খরচ হিসেবে দেখিয়েছেন; ফলে তার বিরুদ্ধে ব্যবসায়িক হিসাব জালিয়াতির অভিযোগ উঠেছে। এই ঘটনা ২০১৬’র প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগ দিয়ে ঘটায়, নির্বাচনি আইন ভঙ্গেরও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার শুনানির আগে ট্রাম্পের ফিঙ্গারপ্রিন্ট ও ছবি নথিভুক্ত করবে আইনশৃঙ্খলা বাহিনী। হাতকড়া পড়ানো না হলেও আদালত এলাকায় তাঁকে ঘিরে থাকবেন শতাধিক এফবিআই সদস্য। ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা বলেছেন, ট্রাম্প কোনো অপরাধ করেননি, তাই অপরাধ স্বীকারের প্রশ্নই আসে না। আইনি বিশেষজ্ঞদের মত, এই মামলায় শেষ পর্যন্ত ট্রাম্পের কারাগারে যাওয়ার সম্ভাবনা বেশ কম; বরং জরিমানা হওয়ার সম্ভবনা আছে। দোষী সাব্যস্ত হলেও নির্বাচন করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার তীব্র সমালোচনা করছে রিপাবলিকান নেতারা। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ট্রাম্পকে অভিযুক্ত করার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। মার্কিন আইনি ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নন।

ট্রাম্পের বিরুদ্ধে মামলার ঘটনায় সোশ্যাল মিডিয়াতে সোচ্চার পরিবারের সদস্যরা। ট্রাম্পের ছেলে এরিক এই মামলার সরকারি আইনজীবী অ্যালভিন ব্র্যাগের বিরুদ্ধে অতীতে অনৈতিক অর্থ গ্রহণের অভিযোগ তুলেছেন। অন্যদিকে, ইনস্টাগ্রামে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা বলেছেন, তিনি তার বাবা ও তার দেশর – দু’জনের জন্যই তার মন দুঃখভারাক্রান্ত।

ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ভিডিও পোস্ট করে আবারও দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি বানোয়াট এবং এই মামলার উদ্দেশ্য সম্পূর্ণভাবে রাজনৈতিক।

Tags: ডোনাল্ড ট্রাম্পস্টর্মি ড্যানিয়েলস
Previous Post

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

Next Post

আদম সুরত নাটকের প্রদর্শনী

Next Post
আদম সুরত নাটকের প্রদর্শনীতে দর্শকরা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদম সুরত নাটকের প্রদর্শনী

পানি দূষণে জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় চালকলের বিষাক্ত বর্জ্যতে পরিবেশের ক্ষতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT