চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-হ্যারিস ছাড়াও প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে আরও যেসব প্রার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 03, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের ভোটাররা ভোট দিচ্ছেন, ব্যালট পেপার ব্যবহার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকজন। যারা নির্বাচনে ‘তৃতীয় শক্তি’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়াও নির্বাচনের ফলকে সামান্য হলেও প্রভাবিত করতে পারবেন বলে ধারণা করছে বিশ্লেষকরা।

এরকম প্রার্থীদের মধ্যে আছেন গ্রিন পার্টির দুই অধিকারকর্মী ও নিজেকে ‘সশস্ত্র ও সমকামী’ দাবি করা অপর এক রাজনীতিবিদ। বিখ্যাত কেনেডি পরিবারের এক সদস্যও সার্বিক ফলকে প্রভাবিত করতে পারেন।

মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্প-কমলার সম্ভাব্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাশাপাশি এই তিন প্রার্থী কেমন করেন, সেটা দেখার জন্যও অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বামপন্থী জিল স্টেইন
২০১২ ও ২০১৬ সালে গ্রিন পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মার্কিন নির্বাচনে অংশ নেন জিল স্টেইন (৭৪)। দুই নির্বাচনে যথাক্রমে শূন্য দশমিক চার ও এক শতাংশ ভোট পান তিনি।

শিকাগোয় জন্ম নেওয়া চিকিৎসক ও পরিবেশ আন্দোলনকর্মী জিল এ বছর প্রায় ৪০টি অঙ্গরাজ্যের ব্যালটে জায়গা করে নিয়েছেন। কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যে কমলা হ্যারিসের কিছু ভোট জিলের কাছে চলে যেতে পারে বলেও আশংকা রয়েছে ডেমোক্র্যাট শিবিরে। এতে জিলের তেমন লাভ না হলেও ক্ষতির শিকার হবেন কমলা।

করনেল ওয়েস্ট
গ্রিন পার্টির অপর প্রার্থী করনেল ওয়েস্ট এবার স্বতন্ত্র টিকিটে নির্বাচনে লড়ছেন। বর্ণবাদবিরোধী অধিকারকর্মী থেকে নেতায় রূপান্তরিত হওয়া ৭১ বছর বয়সী শিক্ষাবিদ করনেল ওয়েস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেন।

তিনি ট্রাম্পকে ‘নব্য ফ্যাসিবাদি’ বলেও অভিহিত করেছেন। তিনি প্রায় ১২টি অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনিও সম্ভবত কমলা হ্যারিসের কিছু ভোট বাগিয়ে নেবেন।

চেইস অলিভার
লিবারটেরিয়ান পার্টি ২০২০ সালে এক শতাংশের চেয়ে সামান্য বেশি ভোট পেয়েছিল। এবার তারা ৫০টি অঙ্গরাজ্যের প্রায় সবগুলোতেই লড়বে। দলের নতুন মুখ হলেন ডেমোক্র্যাট পার্টির সাবেক সদস্য চেইস অলিভার (৩৯)।

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে জর্জিয়া থেকে সিনেটের পদের জন্য লড়েছিলেন তিনি। মুক্ত বাণিজ্য ও প্রশাসনের ভূমিকাকে সীমিত করে আনার পক্ষে কাজ করছে তার দল। তিনি নিজেকে সাইন্স ফিকশন গল্পের ফ্যান এবং সমকামী বলে অভিহিত করেন। তিনি সব সময় সঙ্গে অস্ত্র রাখেন বলেও উল্লেখ করেছেন।

রবার্ট এফ কেনেডি জুনিয়র
বিখ্যাত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির বংশধর রবার্ট এফ কেনেডি জুনিয়র দেশজুড়ে প্রায় পাঁচ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা ছিল। আগস্টের শেষভাগে নিজ পরিবারের সদস্যদের বিস্মিত করে নির্বাচন থেকে সরে দাঁড়ান রবার্ট এবং ট্রাম্পের প্রতি সমর্থন জ্ঞাপন করেন।

পরিবেশ আইনজীবী, কনস্পিরেসি থিয়োরিস্ট ও ভ্যাকসিনবিরোধী হিসেবে পরিচিত রবার্ট জুনিয়র এক সময় কমলা হ্যারিসের প্রতি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিলেন।

নাম সরিয়ে নেওয়ার পর থেকে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে রিপাবলিকানদের সঙ্গে প্রচারণা চালিয়েছেন রবার্ট জুনিয়র। তবে নির্বাচনে তার চূড়ান্ত প্রভাব কি হবে, সেটা নিশ্চিত নয়।

Tags: যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
Previous Post

আরশ খানের সঙ্গে দূরত্বের কারণ জানালেন তানিয়া বৃষ্টি

Next Post

সোহেল তাজের স্মারকলিপি নিলেন প্রধান উপদেষ্টার প্রতিনিধি

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহেল তাজের স্মারকলিপি নিলেন প্রধান উপদেষ্টার প্রতিনিধি

অপূর্ব কলকাতায় প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় প্রথম সিনেমা করে কতটা উচ্ছ্বসিত অপূর্ব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT